কোভিড এখনো আমাদের জীবন থেকে বিদায় নেয়নি।বরং করোনার তৃতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে। এর মাঝেই নতুন বছরে পা রেখেছে বিশ্ববাসী। একদিকে ওমিক্রনের চিন্তা তো অন্যদিকে করোনায় আক্রান্তদের নিয়ে চিন্তার ভাঁজ ফেলছে চিকিৎসকদের কপালে। ক্রমবর্ধমান কোভিড আক্রান্তের সংখ্যা দেখে ইতিমধ্যেই স্কুল, কলেজ, প্রেক্ষাগৃহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি প্রশাসন। মহারাষ্ট্রেও বহু ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এমনকি বলিউডের অন্দরে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। একের পর এক বলিউড তারকার সংক্রমণের খবর সামনে আসছে।
২০২২ সালের শুরুতেই তৃতীয় লকডাউনের ভয়ে সন্ত্রস্ত বিটাউ। তবে এর মাঝে কোভিড নিয়ে সাবধানতা অবলম্বন করতে গিয়েই ফের ট্রোলের মুখোমুখি হলেন কাজল। সম্প্রতি নেটদুনিয়াতে একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মাস্ক পরে হলুদ স্টোল গায়ে জড়িয়ে দেখা মিলল বঙ্গ তনয়ার । হঠাৎ তাঁর চারিদিকে ঘিরে ধরা পাপারাৎজিদের দেখেই কাজল বলতে থাকেন ‘দূরে যান আরও দূরে’! এমনকী, আজয় দেবগন-পত্নীকে বলতে শোনা যায় ‘আরও জলদি ছবি তুলুন’ একথাও বলতে শোনা যায়। এরপরেই
সামনে দাঁড় করানো গাড়ির দিকে যেন একছুটে চলে যান অভিনেত্রী।
আর এই ভিডিও শেয়ার হতেই বিপরীত চিন্তাভাবনা লক্ষ্য করা গেল সোশ্যাল মিডিয়ার নীতি পুলিশদের। অনেকেই বলি অভিনেত্রীকে ‘নাক উঁচু’, ‘নাটুকে’, ‘অহংকারী’ বলে কটাক্ষ করবছেন। নেটিজেনদের মতে, এত ভয় থাকলে কেন তাহলে বাড়ির বাইরে পা রেখেছেন কাজল। আর পাপারাৎজিদের যদি এতই অপছন্দ তাহলে কেন অন্য সময়ে একগাল হেসে তাঁদের ছবির জন্য পোজ দেন।
ঢ়
তবে, কাজলের পক্ষেও রয়েছেন একদল নেটনাগরিক। তাঁদের মতে, বর্তমানে যেভাবে কোভিড পরিস্থিতি সেখানে অভিনেত্রীর চারিদিকে হওয়া এই ভিড় শুধু যে অভিনেত্রীর জন্য ক্ষতিকর তা নয়, বরং ওখানে উপস্থিত যে কোনো সাংবাদিকের ও একইভাবে সংক্রমণ হতে পারে। এটাকে নিয়ে কোনও বড় ইস্যুই নয়। শুধু এইবার নয়
এর আগে কাজলের জন্মদিনেও একটা ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়ে একপ্রকার মুখ ভার করে কোনও রকমে অনুগামীদের আনা কেক কেটে নিজের বাড়ির ভিতর ঢুকে যান কাজল। সেই সময়তেও কাজলের শরীরীভাষা দেখে নেটদুনিয়াতে ট্রোল হয়েছিল। ফের নেটপাড়ার ট্রোলের মুখে নজরে পড়লেন তিনি।
বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…
চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…
নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…
পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…
তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…