Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Kaavaalaa Song: ‘জেলার’ গানে বোল্ড ডান্স স্টেপ তামান্নার, এমন নাচের স্টেপ ভাইরাল ইন্টারনেটে

Updated :  Friday, July 14, 2023 10:41 AM

তামান্না ভাটিয়া দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। শুধুমাত্র দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয় তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। নিজের অভিনয় দক্ষতার গুণেই যে অভিনেত্রী খুব তাড়াতাড়ি নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছিলেন এই অভিনয় দুনিয়ায়, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কারণে-অকারণে মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় তাকে। তবে সম্প্রতি অভিনেত্রী নিজের আসন্ন ছবির হুক স্টেপ নিয়েই রয়েছেন চর্চায়।

কদিন ধরেই সোশ্যাল মিডিয়ার পাতায় তামান্না ভাটিয়ার একটি দক্ষিণী গানের ঝলক ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। অভিনেত্রী নিজেও তার একাধিক ঝলক শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। সবুজ ও জাম রঙের কস্টিউমেই দেখা মিলেছে অভিনেত্রীর। কদিন আগে ডিপ নেকলাইন কাটিং ক্রপটপে ও ওভার সাইজ জিন্সে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। খুব স্বাভাবিকভাবেই সেই ঝলক ভাইরাল হয়েছিল নেটদুনিয়াতেও। বলাই বাহুল্য, এই মুহূর্তে ‘কাভালা’ গানটি সোশ্যাল দুনিয়ায় নেটনাগরিকদের মাঝে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। এই গানের তালে রিল ভিডিও’ও বানাচ্ছেন একাংশ।

Ullu-তে রিলিজ হল সাহসী ওয়েব সিরিজ, ভুলেও ঘরের সদস্যদের সামনে দেখবেন না

‘কাভালা’র তালে পর্দায় অভিনেত্রীর বোল্ড স্টেপ একাংশের মাঝে তাকে কটাক্ষের শিকার করেছে। তবে এই প্রসঙ্গে এই মুহূর্তে বিশেষ মাথা ঘামাতে নারাজ অভিনেত্রী নিজেও। কদিন আগে বিমানবন্দরে পাপারাজিৎদের সাথেও অভিনেত্রীকে নাচের হুক স্টেপ করতে দেখা গিয়েছিল। শেষে তাকে জড়িয়ে ধরেই সাধুবাদ জানিয়েছিলেন অভিনেত্রী। বর্তমানে সেই ঝলকও রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়।

উল্লেখ্য, ‘কাভালা’ গানটি আসন্ন দক্ষিণী ছবি ‘জেলার’এর। এই ছবির সূত্র ধরেই আবারো পর্দায় ফিরছেন রজনীকান্ত। অভিনেত্রীর ভাইরাল হওয়া ভিডিওতেও দেখা মিলেছে অভিনেতার। আর সেই ঝলক নজরে আসার পর থেকেই উচ্ছ্বসিত অভিনেতাভক্তরা। আগামী দশই আগস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলেছে রজনীকান্তের ‘জেলার’। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা মিলবে ঐশ্বর্য রাই বচ্চনেরও। অপেক্ষায় সিনেমা প্রেমীদের অধিকাংশ।