Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral video: বিয়ের মঞ্চেই কনেকে কোলে তুলতে গিয়ে পড়ে গেলেন বর, ভাইরাল ভিডিও

Updated :  Sunday, January 15, 2023 8:16 PM

এই মুহূর্তে চলছে একেবারে ভরা বিয়ের মৌসুম এবং এই মৌসুমে বর এবং কণের ভিডিও ভাইরাল হওয়া একটি সাধারন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার এই যুগে এই ধরনের ভিডিও ভাইরাল হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে ব্যাপকভাবে। প্রায় প্রতিদিন বর এবং কণের অনেক ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তবে অনেক সময় কিছু ভিডিও দেখে মনে হয় সেগুলো ইচ্ছাকৃতভাবে এমনভাবে বানানো হয়েছে যাতে সেগুলো ভাইরাল হয়ে যায়। আজকালকার দিনে মঞ্চে বর কনের ঝগড়ার ভিডিও খুব ভাইরাল হচ্ছে। কোন কোন ভিডিওতে দেখা যাচ্ছে তারা দুজনে একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। তবে এই তালিকায় এবার নতুন একটি ভিডিও যুক্ত হয়েছে যেখানে কনেকে কোলে নিয়ে বরকে পড়ে যেতে দেখা যাচ্ছে মঞ্চ থেকে। এই ভিডিওটিতে একটি মজার বিষয় রয়েছে এবং এই কারণে এটি মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

এই ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানের সকলের মধ্যে জনপ্রিয় হয়ে যেতে বিয়ের বর কনেকে কোলে নিয়ে মঞ্চ থেকে নামছেন। আর তখনই সিঁড়িতে বরের পা পিছলে যায় এবং সে কনেকে নিয়ে পড়ে যায়। তবে, কনেকে পড়তে কিন্তু দেয়নি সে। বরং নিজের স্ত্রীর গালে চুমু দিয়ে সে আবারো উঠে দাঁড়িয়ে নেমে আসে। বরের এই স্টাইল মানুষ বেশ পছন্দ করছেন এবং এই কারণে ভিডিওটি বহু মানুষের মন জয় করে ফেলেছে ইতিমধ্যেই।

পড়ে যাবার সময় অনেকেই এই ভিডিওটি দেখে হাসাহাসি করলেও তার পরে যেভাবে বর পরিস্থিতি সামাল দিলেন তা দেখে সকলেই তাকে বাহবা দিয়েছেন। এমনকি পড়ে যাবার সময় তার মুখের আত্মবিশ্বাস একটুও কমে যায়নি। এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল এবং এখনো পর্যন্ত আড়াই লাখের বেশি লাইক পেয়ে গিয়েছে এই ভিডিওটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ভিডিও।