ডিজিটালাইজেশনের জোয়ারে গা ভাসিয়ে আজকাল প্রায় সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। দৈনন্দিন জীবনে এগিয়ে চলার জন্য স্মার্টফোন ছাড়া জীবনটা অচল মনে হয়। এছাড়া এই প্রযুক্তির দুনিয়াতে বিনোদনের অন্যতম পরিপূরক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আজকালকার দিনে আট থেকে আশি সকলেই বিচরণ করেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি সমস্ত অ্যাপ গোটা বিশ্বজুড়ে জনপ্রিয়।
এই সোশ্যাল মিডিয়া জগতে প্রায় ভাইরাল হয় বিভিন্ন ধরনের হাসির ভিডিও। আবার কিছু সময় ভাইরাল হয় এমন কিছু ভিডিও যা দেখে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। আজকের এই প্রতিবেদন এমনই এক ভিডিও নিয়ে। সকলেই মোটামুটি জানেন যে ভারতের সংস্কৃতিতে বিয়ের সময় পণ নেওয়া একটি পুরনো দিনের কথা। কিন্তু এখন বেশিরভাগ মানুষ এই পণ নেয়ার বিরোধিতা করেন। তবে আজও গ্রামে গঞ্জের দিকে এই পণ নেয়ার ব্যবস্থা রমরমিয়ে চলছে। সম্প্রতি এক ব্যক্তির ভিডিও ভাইরাল হয়েছে যে এই পণ নেওয়ার বিরোধিতা করে এক অদ্ভুত কাজ করে বসেছেন।
ভিডিয়োয় দেখা যাচ্ছে বিয়ের আনন্দমুখর পরিবেশ। সেজেগুজে নববধূর সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে বর। আচমকাই এক বয়স্ক ব্যক্তি নিজের পরনের জুতো হাতে নিয়ে বরের কলার চেপে ধরেন। উত্তেজিত ভঙ্গিতে কথা বলতে থাকেন। কথা বলতে বলতেই জুতোপেটা করেন নতুন বরকে। ওই বয়স্ক ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন নতুন বরের বাবা। বর নিজের বিয়েতে পণবাবদ একটি বাইক চেয়েছিলেন মেয়ের বাড়ির কাছে। সেই কথা কোনও ভাবে পৌঁছয় বরের বাবার কানে। তার পরেই রুদ্রমূর্তি ধারণ করেন তিনি।
ছেলেকে জুতোপেটা করার পর বরের বাবা বলেন, ‘আমি জমি বিক্রি করে তোমাকে বাইক কিনে দেব। তুমি আমার বৌমাকে নিয়ে বাড়ি চলো আগে।’ বরের বাবার এমন মনোভাব এবং প্রগতিপন্থী চিন্তাভাবনা ব্যাপক পছন্দ হয়েছে সকলের। ইন্টারনেট দুনিয়াতে এই ভিডিও ভাইরাল হতেই বরের বাবার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেট নাগরিকরা। এই ভাইরাল ভিডিও দেখতে চাইলে এখানেই দেখে নিন।
ভোটের আগে ক্রমেই চড়ছে বাংলার রাজনৈতিক পারদ। একের পর এক জনসভা থেকে শাসক ও বিরোধী…
নির্বাচনের আবহে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক ময়দান। একদিকে জোরদার প্রচার, অন্যদিকে পাল্টা আক্রমণ—সব…
সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। গত কয়েকদিন ধরে সন্ধ্যা নামলেই ঝড়-বৃষ্টির…
জ্বালানি নিয়ে এখনও পুরোপুরি স্বস্তি ফিরেনি দেশের মানুষের জীবনে। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মাঝেও যাতে দেশে…
দাদার ‘অপমান’-এর বদলা যেন সোশ্যাল মিডিয়াতেই নিলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সোমবার কলকাতা নাইট…
Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…