Top 5 Web Series: এই পাঁচ ওয়েব সিরিজই মন কেড়েছে দর্শকদের, ঘরের দরজা বন্ধ করে দেখুন

বর্তমান প্রজন্ম কিংবা দর্শকদের কাছে ওয়েব সিরিজ তাদের অন্যতম পছন্দের একটি জিনিস। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে পরিচালকরাও তাদের দর্শকদের জন্য একাধিক নজরকাড়া ওয়েব সিরিজ নিয়ে আসছে ওয়েট প্ল্যাটফর্মগুলিতে। আর সেক্ষেত্রে ‘অ্যামাজন প্রাইম’, ‘নেটফ্লিক্স’, ‘এমএক্স প্লেয়ার’, ‘জি ফাইভ’ অন্যতম। আজকের ব্যস্ত প্রজন্ম নিজেদের সময় মতোই নিজেদের পছন্দের সিরিজ কিংবা শো দেখতে পছন্দ করেন। আর সেক্ষেত্রে ওয়েব প্ল্যাটফর্মগুলিই তাদের আনন্দের অন্যতম চাবিকাঠি। আর এই নিবন্ধের সূত্র ধরেই দর্শকমহলে জনপ্রিয় পাঁচটি ওয়েব সিরিজের কথায় উঠে এসেছে।

১) লিটল থিংস: বর্তমান দর্শকমহলের মাঝে এই ওয়েব সিরিজের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। এই সিরিজের প্রতিটি ছোট ছোট দৃশ্য মন ছুঁয়ে গেছে দর্শকদের। গল্প অনুযায়ী, ধ্রুব ও কাব্যের জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই বেশি করে মনে লেগেছে মানুষের। এই দুটি চরিত্রের সাথেই নিজেদের জীবনের মিল খুজে পেয়েছেন অনেকে। বর্তমান প্রজন্মের কাছে এই দুটি চরিত্র যে তাদের অন্যতম প্রিয় দুটি চরিত্র, তা দর্শক প্রতিক্রিয়াতেই স্পষ্ট হয়েছে। এই সিরিজের মোট ৪’টি সিজন রয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই সিরিজটি যে জনপ্রিয় ওয়েব সিরিজগুলির মধ্যে অন্যতম একটি, তা আর আলাদাভাবে না বললেও চলবে। উল্লেখ্য, এই সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল ধ্রুব সেগাল ও মিথিলা পালকারকে। তাদের আইস্ক্রিন কেমিস্ট্রি যে দর্শকমহলে হিট, তা বলাই বাহুল্য।

২) মিসম্যাচড: বর্তমান প্রজন্মের কাছে অন্যতম হিট সিরিজের মধ্যে ‘মিসম্যাচড’ অন্যতম। এটি বর্তমানের অন্যতম রোমান্টিক সিরিজ। গল্প অনুযায়ী, ঋষি-ডিম্পলের অনস্ক্রিন কেমেস্ট্রি মন কেড়েছে দর্শকদের। এই দুটি চরিত্রে রোহিত সুরেশ সারাফ ও প্রাযুক্তা কোলিকেই অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়াও নিজেদের অভিনয়ের সূত্র ধরে নজর কেড়েছিলেন বিহান সামাত, দিব্যানি সৌরে, রণবিজয় সিংহ, বিদ্যা মালবাদের মতো তারকারা। তিনমাসের মধ্যে কিভাবে একসাথে হওয়া বেশ কয়েকটি মানুষের জীবনের নকশা, সম্পর্কের সমীকরণ বদলে যায়, সেই নিয়েই এভাবে গল্প।

৩) পার্মানেন্ট রুমমেট: এটি বর্তমান সিরিজগুলোর মধ্যে অন্যতম রোমান্টিক সিরিজ। সিরিজে মিকেশ ও তন্যার অনস্ক্রিন লাভ স্টোরি নজর কেড়েছিল। সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সুমিত ভ্যাস ও নিধি সিং। আজকের প্রজন্মের মধ্যে এই দুই তারকা যে যথেষ্ট জনপ্রিয়, তা আলাদাভাবে উল্লেখ করা নিষ্প্রয়োজন। উল্লেখ্য এই সিরিজের দুটি সিজন রয়েছে, যা ‘জি ফাইভ’এ গেলেই মিলবে।

৪) কলেজ রোমান্স: এই সিরিজটি ‘সনি লাইভ’এর অন্যতম জনপ্রিয় একটি সিরিজ, যা বর্তমান প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়। এই সিরিজের গল্প পাঁচ বন্ধুকে কেন্দ্র করেই এগিয়েছে। তাদের বন্ধুত্ব থেকে লাভ লাইফ সবটাই উঠে এসেছে পর্দায়। উল্লেখ্য একটাই সিজন রয়েছে এই সিরিজের। এই সিরিজে গগন আরোরা, অপূর্ব আরোরা, শ্রেয়া মেহেতা, মাঞ্জোৎ সিংয়ের মতো একাধিক তরুণ শিল্পীদের দেখা মিলেছিল।

৫) ফ্লেমস্: ‘এমএক্স প্লেয়ার’এর অন্যতম রোমান্টিক সিরিজ এটি। টিনএজ রোমান্সকে কেন্দ্র করেই তৈরি হয়েছে সিরিজটি। এটি আজকের প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল, তা দর্শক প্রতিক্রিয়াতেই স্পষ্ট। এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল ঋত্বিক শাহোরে, তন্যা মানিকতালা, সুনাক্ষী গ্রোভার, শিবম কাকারের মতো তরুণ শিল্পীদের।

Devparna Acharya

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026