Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: ‘তেরি ওর’এর তালেই নিজের বরের জন্য নৃত্য পরিবেশন এই নববধূর, দেখেই সিটি বাজালো বর

Updated :  Wednesday, May 24, 2023 12:47 PM

সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।

বিয়ে প্রতিটা মানুষের জীবনেই একটা বড় ঘটনা। বিয়ে নিয়ে প্রত্যেকরই কম বেশি ইচ্ছা ও স্বপ্ন থাকে। প্রেমবিবাহ হোক কিংবা দেখেশুনে যদি সম্পর্কে ভালোবাসা বর্তমান থাকে তবে সব সম্ভব। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে তেমনই এক ঝলক নজরে এসেছে। নতুন বৌ নিজের রিসেপশন পার্টিতেই নিজের বরের উদ্দেশ্যে বলিউডের একাধিক গানের তালেই তাল মিলিয়ে ছিলেন।

এই মুহূর্তে এক নববধূকে নিজের বিয়ের রিসেপশন পার্টির অনুষ্ঠানেই বলিউডের গানে পারফর্ম করতে দেখা গিয়েছে। ‘তেরি ওর’এর পাশাপাশি আরও বেশ কয়েকটি গানের তালেই নীল ও রূপালী রঙের লেহেঙ্গায় মঞ্চে উপস্থিত ছিলেন তিনি। সমস্ত ঘনিষ্ঠ আত্নীয়স্বজন ও পরিবারের সদস্যদের উদ্দেশ্যেই নিজের বরকে এই সারপ্রাইজ দিয়েছিলেন তিনি, যা দেখে রীতিমতো লজ্জায় লাল হয়ে গিয়েছিল বর নিজেই। তবে এই সারপ্রাইজ যে তার বেশ মনে ধরেছিল, তা আর আলাদাভাবে বলার নয়। সেই ঝলক ভিডিওতে নজর রাখলেই মিলবে। নতুন বউয়ের দেওয়া এই সারপ্রাইজ বেশ মনে ধরেছিল সেখানে উপস্থিত সকলেরই, তা ভিডিওতে তাদের উচ্ছ্বাসেই স্পষ্ট। আপাতত বলাই বাহুল্য, নেটনাগরিকদের একাংশের মধ্যেও বেশ ভাইরাল হয়েছে ঝলকটি। পছন্দও করেছেন অনেকে, তা কমেন্টবক্সে তাদের মন্তব্যে নজর রাখলেই বোঝা যাবে। উল্লেখ্য, সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওটি মাত্র কয়েক ঘন্টা আগে ‘মিস্টার অ্যান্ড মিসেস পারসাই’ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে।