Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিছানায় শুয়ে নিজের হট লুকে ঝড় তুললেন ‘মা’ সিরিয়ালের ঝিলিক, তুমুল ভাইরাল সেই ছবি

Updated :  Thursday, December 31, 2020 9:32 PM

সম্প্রতি অভিনেত্রী তিথি বসু (Tithi  Bose) ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইলে  পার্পল রঙের  ড্রেসে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তিথির হাতে রয়েছে একটি ঘড়ি, কানে জাঙ্ক ইয়ারিং ও মেকআপ বলতে রেড চেরি রঙের  লিপস্টিক। মুখে হালকা বেস দিয়ে নিজের কোঁকড়ানো চুল খোলা রেখেছেন তিথি। তিথির এই ছবিটি নেট দুনিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। নেটিজেনরা তিথির এই লুকের প্রশংসা করেছেন।  অনেকেই বলেছেন, স্টার জলসার উচিত তিথি বসু অভিনীত ‘মা’ সিরিয়ালটি আরো একবার সম্প্রচার করা।

প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখলেও তিথিকে বিখ্যাত করে তোলে ‘মা’ সিরিয়ালে তাঁর অভিনীত চরিত্র ঝিলিক।  ঝিলিকের অপাপবিদ্ধতা গেঁথে যায় দর্শকদের মনে।  এই সিরিয়ালে অভিনয় করে তিথি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন।  তাঁর অভিনয় দর্শকমহলে প্রশংসনীয় হয়েছিল।  তবে ‘মা’ সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ার পর তিথি কয়েকটি কমার্শিয়াল অ্যাড করেছিলেন।  এছাড়া বাংলাদেশের টেলিফিল্ম ‘হৈমন্তী’তে নামভূমিকায় অভিনয় করেছিলেন।  পরবর্তীকালে পড়াশোনার চাপে নিজেকে অভিনয় জগৎ থেকে সরিয়ে নেন তিথি।

সম্প্রতি তিথি বিভিন্ন ড্রেসে ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা শুরু করেছেন।  বোঝাই যাচ্ছে, তিনি আবার ইন্ডাস্ট্রিতে ফিরে আসতে চান।  তবে নেটিজেনদের একাংশ তিথিকে ট্রোল করা শুরু করেছেন তাঁর চেহারার জন্য।  তাঁরা এখনও ‘মা’ সিরিয়ালের ছোট্ট ঝিলিকের চেহারা মনে রেখেছেন।  সুতরাং অনায়াসেই বোঝা যাচ্ছে, ঝিলিকের ইমেজ ভেঙে তিথির বেরিয়ে আসা ভবিষ্যতে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে।