Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: রবীন্দ্রসঙ্গীত গানে দুর্দান্ত নৃত্য পরিবেশন দুই সুন্দরী যুবতীর, প্রশংসায় নেটনাগরিকদের একাংশ

Updated :  Friday, May 20, 2022 8:24 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি দুই যুবতী নিজেদের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন হাজারো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তাদের নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি একটি পুরনো ভিডিও নেটনাগরিকদের মাঝে প্রশংসিত হয়েছে। গত একবছর আগে নিজেদের ইউটিউব চ্যানেল থেকে এই নাচের ভিডিওটি শেয়ার করে নিয়েছিলেন এই দুই যুবতী। নিজেদের ইউটিউব চ্যানেল ‘শ্রীতা ডান্সার’ ( Shreta Dancer) থেকে নিজেদের এই ভিডিওটি শেয়ার করেছিলেন তারা। বর্তমানে যা দেখে ফেলেছেন বহু মানুষ। প্রশংসাও করেছেন অনেকে।

ভিডিওতে এই দুই যুবতীকে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত ‘মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না’র সাথে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। খোলা আকাশের নীচে, মানানসই সাজেই নাচের এই ভিডিওটি বানিয়েছিলেন তারা। ভিডিওতে যে দুই যুবতীকে দেখা যাচ্ছে, তাদের নাম শ্রেয়সী ও সঙ্গীতা। এনারা দুজনেই যে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী, তা তাদের নাচ দেখেই স্পষ্ট হয়েছে। সম্প্রতি তাদের নাচ পুনরায় প্রশংসিত হয়েছে নেটিজেনদের মাঝে। আর সেই সূত্র ধরেই আবারো চর্চায় এই দুই যুবতী।