নিউজ

আফ্রিকাতে বাড়ছে করোনা সংক্রমণ, বিশ্বব্যাপী আক্রান্ত ৩৯ লক্ষের বেশি

করোনার দাপট থেকে রেহাই মিলছে না। বিশ্বের সব দেশেই ছড়াচ্ছে করোনা। করোনা এবার গ্রাস করতে চলেছে আফ্রিকা মহাদেশকে। আফ্রিকাতে গত এক সপ্তাহের মধ্যে আক্রান্তের সংখ্যা ৩৮ শতাংশ বেড়েছে। যদিও আফ্রিকা প্রায় করোনা সংক্রমণের শুরু থেকেই সামাজিক দূরত্বতা, মাস্ক পড়া ও অন্যান্য প্রয়োজনীয় নিয়মকানুন মেনে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সতর্ক করা হয়েছে আফ্রিকা যদি কন্টেনমেন্টের জন্য প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে না পারে তাহলে আগামী ১ বছরে আফ্রিকাতে প্রায় ২ লক্ষের কাছাকাছি মানুষের মৃত্যু হতে পারে।

বিভিন্ন সূত্র মারফত মনে করা হচ্ছে যে আফ্রিকাতে যদি একবার দ্রুত হারে সংক্রমণ ছড়াতে শুরু করে, তাহলে আফ্রিকার অবস্থা ভয়ঙ্কর আকার নেবে। আফ্রিকাতে বর্তমানে খুব ধীরে ধীরে কিন্তু বিক্ষিপ্তভাবে সংক্রমণ ছড়াচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফ্রিকা মহাদেশের এই সংক্রমণ পদ্ধতি অন্যান্য মহাদেশের থেকে একদম আলাদা। যা ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।

এদিকে আমেরিকাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ হাজার ১৮০ জন। মোট আক্রান্ত হয়েছেন ১২ লক্ষ ৮৩ হাজার ৯২৯ জন। নিউ ইয়র্কের পাশাপাশি নিউ জার্সিতেও দ্রুতহারে করোনা ছড়াচ্ছে। আর ইউরোপীয় মহাদেশগুলির মধ্যে করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে আছে স্পেন। স্পেনে মোট আক্রান্ত ২ লক্ষ ২২ হাজার ৮৫৭ জন। মৃত্যু হয়েছে ২৬ হাজার ২২৯ জনের। আর ইতালিতে মৃতের সংখ্যা ৩০ হাজার ২০১ জন। ব্রিটেনেও বাড়ছে করোনার দাপট। ইতিমধ্যেই ৩১ হাজার মানুষের প্রাণ কেড়েছে করোনা। ব্রিটেনে কম সময়ের মধ্যে দ্রুত হারে সংক্রমণ ছড়াচ্ছে। গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৩৯ লক্ষ ৩৮ হাজার ৩১ জন। মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭৪ হাজার ৮৯৪ জন।

Anirban Kundu

Recent Posts

‘একলা চলো’তে কংগ্রেসের বড় বাজি! ২৮৪ প্রার্থীর তালিকা প্রকাশ, বহরমপুরে অধীর নামতেই বাড়ল উত্তাপ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় রাজনৈতিক চাল চালল কংগ্রেস। বাম দলগুলির সঙ্গে জোটে…

March 29, 2026

শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! তালসারির সমুদ্রে তলিয়ে প্রাণ হারালেন টলিউড অভিনেতা রাহুল

টলিউডে নেমে এল শোকের ছায়া। শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল…

March 29, 2026

GT 650-র দামে পাচ্ছেন আরও ৫টা দুর্দান্ত বাইক! Royal Enfield-কে টক্কর দিচ্ছে কোনগুলো, দেখলে অবাক হবেন

ভারতে ৬৫০সিসি সেগমেন্টের বাইকের কথা উঠলেই সবার আগে মনে আসে Royal Enfield Continental GT 650।…

March 29, 2026

মাঠে বিনোদন যোগানোই কাজ, KKR চিয়ারলিডারদের বেতন জানলে চমকে যাবেন

আইপিএল মানেই শুধু ব্যাট-বলের লড়াই নয়, তার সঙ্গে জুড়ে থাকে বিনোদনের এক আলাদা মাত্রা। মাঠে…

March 29, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! ট্রেন টিকিট ক্যানসেল করলে টাকা পাবেন? জানুন নতুন নিয়ম

ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…

March 29, 2026

IPL শুরু আগেই মুম্বাইয়ে ২০ কোটির বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতীয় এই ক্রিকেটার

মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…

March 29, 2026