‘শক্তিমান’ ধারাবাহিকের গীতা বিশ্বাসকে মনে আছে? এখন পুরো চেহারা পাল্টে গেছে, দেখুন ছবি

দেশের প্রথম সুপার হিরো টিভি শো শক্তিমানের ব্যাপারে জানেন না এরকম মানুষ হয়তো আজ ভারতে নেই। ভারতের বহু মানুষ এমন রয়েছেন যাদের স্মৃতিতে এখনো শক্তিমানের সমস্ত ঘটনাগুলো তাজা। শক্তিমান, গঙ্গাধর সহ সমস্ত চরিত্র যেন তাদের চোখে এখনো ভাসছে। তবে এই সমস্ত চরিত্রের পাশাপাশি আরও একটি চরিত্র রয়েছে যার জন্য শক্তিমান ধারাবাহিকটি হয়েছিল অত্যন্ত জনপ্রিয়। সেই চরিত্রটি হলো গীতা বিশ্বাসের চরিত্রটি। শক্তিমান ধারাবাহিকে এই চরিত্রটি ছিল শক্তিমানের প্রেমিকা এবং এই চরিত্রে অভিনয় করেছিলেন বৈষ্ণবী মহান্ত। শক্তিমান ধারাবাহিকের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন বৈষ্ণবী।

এরপর বেশ কিছু ধারাবাহিক অভিনয় করলেও, এখনো পর্যন্ত বৈষ্ণবী পরিচিত হয়ে থাকেন শক্তিমানের সেই গীতা বিশ্বাস চরিত্রের জন্যই। এখনো অনেক মানুষ এমন রয়েছেন যারা তাকে গীতা বিশ্বাস বলেই চেনেন, তার আসল নাম হয়তো অনেকে জানেন না। কিন্তু তার জীবন কাহিনী শুনলে হয়তো আপনিও হবেন অনুপ্রাণিত। আদতে বৈষ্ণবী নিজের প্রথম জীবনে কখনোই অভিনয়ের দিকে আসতে চাননি। বরং তিনি সবসময় চেয়েছিলেন একজন বিজ্ঞানী হতে। বৈষ্ণব এর বাবা ছিলেন একজন হিন্দু এবং মা ছিলেন ইসাই। মুম্বাইতে তার জন্ম হয়েছিল এবং তার কিছু বছর পর তাদের পুরো পরিবার হায়দ্রাবাদে শিফট হয়ে যায়। তবে গরমের ছুটিতে তারা সবসময় মুম্বাইকে ছুটি কাটাতে পছন্দ করতেন।

মুম্বাইয়ের সিনেমা জগতের সঙ্গে তার বাবার একটা আলাদা যোগাযোগ ছিল। এই যোগাযোগের সুবাদেই মাত্র ১৪ বছর বয়সে রামসে ব্রাদার্সের সিনেমা বিরানাতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন বৈষ্ণবী মহান্ত। সেখান থেকেই তার অভিনয়ের প্রতি ঝোঁক তৈরি হয়। এই ছবিতে অভিনয় করার পর বাবুল, লাডলা, দানবীর এবং বোম্বাই কে বাবুর মতো বেশ কিছু জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু এই সমস্ত সিনেমায় তিনি করেছিলেন পার্শ্ব চরিত্র, যার কারণে তার ক্যারিয়ার শুরু হলেও তাকে কেউ চিনছিল না।

এরপরে বৈষ্ণবী নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করতে দক্ষিণ ইন্ডাস্ট্রিতে ছবি করার জন্য পৌঁছলেন। তবে সেখানেও তিনি তেমন কোন জনপ্রিয়তা পাননি। কিন্তু তারপরেই কোনভাবে যেনো তার ক্যারিয়ার একেবারে ইউ টার্ন নিলো। ৯০ এ দশকের সব থেকে জনপ্রিয় ধারাবাহিক শক্তিমানে অভিনয় করার সুযোগ পেলেন বৈষ্ণবী মহন্ত এবং এই ধারাবাহিকে তিনি পেলেন মহিলা লিডের ভূমিকা। সাংবাদিক হিসেবে এই ধারাবাহিকে গীতা বিশ্বাস চরিত্রে তার অভিনয় সকলের মন কাড়লো। রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেলেন বৈষ্ণবী। শক্তিমান ধারাবাহিকের পর আরো বেশ কয়েকটি ধারাবাহিককে অভিনয় করার সুযোগ পেলেন তিনি। এগুলির মধ্যে অন্যতম ছিল কাসাউটি জিন্দেগি কি, হাম পাঁচ ফির সে, ছুনা হে আসমান, এক লাড়কি আঞ্জানি সি, ইত্যাদি। তবে শক্তিমানের মতো জনপ্রিয়তা তিনি কোন ধারাবাহিকেই পাননি। তাই এখনো সারা ভারতে তিনি গীতা বিশ্বাস হিসেবেই জনপ্রিয়।

BharatBarta Desk

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026