Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ১৯ শে মে মঙ্গলবার জানুন আজকের রাশিফল

Updated :  Tuesday, May 19, 2020 7:12 AM

আজ ১৯ শে মে, মঙ্গলবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজকের দিনটি আপনার বিশেষ ভালো যাবে না। কোনো কারণে চিন্তিত থাকতে পারেন। হতাশ না হয়ে সমস্যা সমাধানের চেষ্টা করুন।

বৃষঃ শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি খুবই শুভ। শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন।

মিথুনঃ আজকের দিনটি আপনার ভালো কাটবে না। প্রবল ভোগান্তির শিকার হতে পারেন।

কর্কটঃ আজ শারীরিক দিক দিয়ে খুবই ভালো যাবে। সুচিকিৎসার কারণে লাভ হতে পারে। পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন।

সিংহঃ আজ আপনার জীবনে অবৈধ প্রণয় দেখা দিতে পারে। যার ফলে খুবই সমস্যা ভোগ করতে হতে পারে।

কন্যাঃ যারা শ্রমজীবী রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভালো। কোনো বিশেষ সাফল্য লাভ করতে পারেন।

তুলাঃ আজ আপনার জীবনে আইনি জটিলতা দেখা দিতে পারে। অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া জরুরি।

বৃশ্চিকঃ আজকের দিনটি আপনার আর্থিক চিন্তার মধ্যে দিয়ে যেতে পারে। ভেবেচিন্তে খরচ করা একান্ত প্রয়োজন।

ধনুঃ আজ যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ ভাবে শুভ। সাফল্য লাভ করার সম্ভাবনা রয়েছে।

মকরঃ আজকের দিনটি আপনার খুবই ভালো কাটবে। ভোগবিলাস দেখা দিতে পারে জীবনে।

কুম্ভঃ আজ শারীরিক দিক দিয়ে বিশেষ ভালো কাটবে না। বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

মীনঃ আজ পারিবারিক দিক দিয়ে খুবই ভালো যাবে। দাম্পত্যসুখ ভোগ করার সম্ভাবনা বৃদ্ধি পাবে।