Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ২৪শে মে রবিবার জানুন আজকের রাশিফল

Updated :  Sunday, May 24, 2020 7:55 AM

আজ ২৪শে মে, রবিবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ কোনো শুভ কাজের জন্য যোগাযোগ ঘটতে পারে। এছাড়া পারিবারিক দিক দিয়ে খুবই ভালো কাটবে।

বৃষঃ আজ আপনার পরাক্রম বৃদ্ধি পেতে পারে। সেটিকে ভালো কোনো কাজে প্রয়োগ করুন, ভালো ফল পাবেন।

মিথুনঃ আজকের দিনটি আপনার কর্মক্ষেত্রের জন্য খুবই শুভ। কর্মে সাফল্য এবং সুনাম অর্জন করতে পারবেন।

কর্কটঃ আজ আপনি আশাতীত ফল লাভ করতে পারেন। পুরনো না হওয়া কাজে সাফল্য লাভ করতে পারবেন।

সিংহঃ আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটবে না। কোনো সমস্যার কারণে পরগৃহে বাস করতে হতে পারে।

কন্যাঃ কর্মক্ষেত্রে আজ বিশেষ পরিবর্তন ঘটতে পারে। দায়িত্বে পরিবর্তন আসবে, মনোযোগ সহযোগে তা পালন করুন।

তুলাঃ আজ পারিবারিক দিক থেকে আপনার বিশেষ ভালো কাটবে না। গৃহ সমস্যা দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে সমাধান করুন।

বৃশ্চিকঃ আজ অর্থনৈতিক দিক থেকে আপনার বিশেষ ভালো যাবে না। ব্যয় বৃদ্ধি পেতে পারে, ভেবেচিন্তে খরচ করুন।

ধনুঃ শারীরিক দিক থেকে আজ সমস্যা দেখা দিতে পারে। পিত্তরোগের কারণে কষ্ট পেতে পারেন। চিকিৎসকের পরামর্শ নিন।

মকরঃ পারিবারিক দিক থেকে আজ সমস্যা দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের সাথে মতের অমিল ঘটতে পারে।

কুম্ভঃ আজ আপনার অর্থনৈতিক দিক থেকে খুবই শুভ। টাকাপয়সা লাভ করতে পারেন এছাড়া মানসিক দিক থেকেও ভালো কাটবে।

মীনঃ আজকের দিনটি আপনার ভ্রমণের জন্য শুভ নয়। ভ্রমণকালীন বিপদ দেখা দিতে পারে। সাবধানতা অবলম্বন করুন।