Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ২৫শে মে সোমবার জানুন আজকের রাশিফল

Updated :  Monday, May 25, 2020 7:22 AM

আজ ২৫শে মে সোমবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন ঘটতে পারে। দূরস্থানে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষঃ কোনো সৎকাজে আজ আপনার অর্থ ব্যয় হতে পারে। মানসিক দিক দিয়ে খুবই ভালো থাকবেন।

মিথুনঃ আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটবে না। কোনো দুঃসংবাদ লাভ করতে পারেন।

কর্কটঃ আজ শারীরিক দিক দিয়ে ভালো যাবে না। চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত জরুরি।

সিংহঃ আজ নিজের জেদের কারণে প্রবল ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই জেদ করা থেকে বিরত থাকুন।

কন্যাঃ যারা ব্যবসার কাজে যুক্ত তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলাঃ আজ আপনার চিকিৎসার কারণে ব্যয়ের সম্ভাবনা তৈরি হবে। শরীরের প্রতি যত্নশীল হওয়া জরুরি।

বৃশ্চিকঃ আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটবে না। মানসিক ক্লেশ দেখা দিতে পারে।

ধনুঃ পারিবারিক দিক দিয়ে আজ সমস্যার সৃষ্টি হতে পারে। সন্তানের কারণে উদ্বেগ দেখা দেবে জীবনে।

মকরঃ আজ হঠাৎ করেই আপনার ধর্মে আসক্তি দেখা দেবে। মানসিক শান্তি লাভ করবেন।

কুম্ভঃ আজ আপনার মনঃকষ্ট দেখা দিতে পারে। কাছের মানুষের সাথে সমস্যার কথা ভাগ করে নিন।

মীনঃ আজ পারিবারিক দিক দিয়ে খুবই শুভ। দাম্পত্য সুখ ভোগ করতে পারবেন।