Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ২৬শে মে মঙ্গলবার জানুন আজকের রাশিফল

Updated :  Tuesday, May 26, 2020 7:37 AM

আজ ২৬শে মে মঙ্গলবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ পারিবারিক দিক দিয়ে বেশ ভালোই কাটবে। গৃহ সংস্কারের জন্য টাকাপয়সা ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষঃ আজ আপনার পুরনো কিছু সমস্যার সমাধান ঘটতে পারে। মানসিক দিকে থেকে বেশ স্বস্তিতে থাকতে পারবেন।

মিথুনঃ প্রতিবেশীর সাথে কলহের সম্ভাবনা রয়েছে আজ। আলোচনা করে সমাধান করার চেষ্টা করুন।

কর্কটঃ আজ আপনার মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা প্রবল। কাছের মানুষের সাথে সমস্যার কথা ভাগ করে নিন।

সিংহঃ আজকের দিনটি সাহিত্যিকদের জন্য বিশেষ ভাবে শুভ হবে। সম্মানলাভ করার সম্ভাবনা রয়েছে।

কন্যাঃ কাছের বন্ধুর সাথে বিরোধ ঘটতে পারে আজ। আলোচনা করে সমস্যা সমাধান করে নিন।

তুলাঃ যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি খুবই ভালো। কর্মক্ষেত্রে দক্ষতার বৃদ্ধি পেতে পারে।

বৃশ্চিকঃ আজ আপনি সমাজ সেবামূলক কাজে যুক্ত হয়ে পড়তে পারেন। এরফলে ব্যয় ঘটতে পারে।

ধনুঃ কোনো বিশেষ ক্ষেত্রে আজ সাহসিকতা প্রদর্শন করবেন। এরফলে আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে।

মকরঃ আজ আপনার ভাগ্যোদয়ের সম্ভাবনা রয়েছে। ফলে ভালো কিছু ঘটতে চলেছে জীবনে।

কুম্ভঃ আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটবে না। ক্ষয়রোগের উদ্ভব হতে পারে।

মীনঃ খুবই ব্যয়বহুল দিন কাটতে পারে আজ। ভাবনাচিন্তা করে খরচ করা একান্ত জরুরি।