Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নতুন চাকরি, মাসে বেতন দু’লক্ষ পনেরো হাজার টাকা

Updated :  Friday, November 22, 2019 8:51 AM

শ্রেয়া চ্যাটার্জী : গাঁজা খেয়ে বলতে পারলেই আপনি মাসে পেতে পারেন দু লক্ষ পনেরো হাজার টাকা। কোন গাজা, কেমন সাধের খেতে এবং কোনটির কেমন গুনাগুন তা নির্ধারণ করাই আপনার কাজ। চিকিৎসার কাজে ব্যবহৃত হবে এই গাজা।

আমেরিকান মারিজুয়ানা বিশেষজ্ঞকে ২লক্ষ ১৫ হাজার টাকা বেতন দেবে। তবে এই চাকরির একটি শর্ত আছে আপনি যদি চাকরিটা করতে চান তো আপনাকে আমেরিকাবাসী বা কানাডা বাসি হতে হবে।

তবে এই কাজটি আপনাকে আর পাঁচটা চাকরির মত মন দিয়ে করতে হবে কারণ আপনি শুধু গাঁজা সেবন করতে কিন্তু এইখানে যাচ্ছে না, কেউ যদি ভেবে থাকে শুধু নেশা করার জন্য এই চাকরিটি করবেন তাহলে তিনি একেবারে ভুল ভাবছেন।আর অন্যান্য দায়িত্বপূর্ণ চাকরির মতো এতেও আছে দায়িত্ব। তবে ইতিমধ্যে এই চাকরি করার জন্য প্রায় তিন হাজার আবেদনপত্র জমা পড়েছে।