Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ৮ই জুলাই বুধবার জানুন আজকের রাশিফল

Updated :  Wednesday, July 8, 2020 12:02 AM

আজ ৮ই জুলাই, বুধবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজকের দিনটি আপনার পারিবারিক দিক দিয়ে খুব একটা ভালো কাটবে না। মনোমালিন্য দেখা দিতে পারে।

বৃষঃ হঠাৎ করেই আজ আপনার মধ্যে রমণী প্রীতি বৃদ্ধি পাবে। সবমিলিয়ে আজকের দিনটি ভালোই কাটবে।

মিথুনঃ আজ আপনার জীবনে দাম্পত্যকলহ দেখা দিতে পারে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন।

কর্কটঃ অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি আপনার খুবই ভালো কাটবে। সম্পত্তি ক্রয় করতে পারেন।

সিংহঃ আজ কোনো কারণে আপনার অলসতা বৃদ্ধি পেতে পারে। কাটিয়ে ওঠা একান্ত জরুরি, নইলে সমস্যার সম্মুখীন হতে পারেন।

কন্যাঃ জুয়ার কারণে আজ আপনার প্রবল ক্ষতির আশঙ্কা দেখা দিতে চলেছে। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।

তুলাঃ আজকের দিনটি আপনার অন্যরকম কাটতে চলেছে। উপস্থিত বুদ্ধিতে লাভ করতে পারবেন।

বৃশ্চিকঃ হঠাৎ করেই আজ আপনার মধ্যে পতন যোগ দেখা দিতে পারে। সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি।

ধনুঃ আজ আপনার কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি পেতে পারে। এরফলে সাফল্য অর্জনের সম্ভাবনা অনেক বৃদ্ধি পাবে।

মকরঃ নিজের কাজে আজ কাছের মানুষের সহযোগিতা লাভ করতে পারেন। মানসিক দিক দিয়ে খুবই ভালো কাটবে।

কুম্ভঃ আজকের দিনটি আপনার মোটেই ভালো কাটবে না। সমস্যা বৃদ্ধি পেতে পারে, সমাধান করার চেষ্টা করুন।

মীনঃ কোনো কারণে আজ আপনার মধ্যে নিরাশা দেখা দিতে পারে। কাছের মানুষদের সমস্যার কথা জানান।