Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

লাল শাড়ি পড়ে ঘুমার ঘুমার নাচে মন মাতালেন ৮০ বছরের ঠাকুমা, ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

Updated :  Friday, July 31, 2020 1:13 PM

শ্রেয়া চ্যাটার্জি – লাল শাড়ি পড়ে ঘুমার ঘুমার নাচে একেবারে মাতিয়ে তোলেন এই ঠাকুমা। যদিও নাচ দেখে আপনি হয়তো মনে মনে গেয়ে উঠতে পারেন ‘কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে ৮০’। এই ঠাকুমার বয়স সত্যি সত্যিই আসি পেরিয়ে গেছে কিনা তা জানা নেই, তবে মাথার পাকা চুল প্রমাণ করছে যে তার সত্যিই বয়স হয়েছে, কিন্তু নাচের ধরন নাচের প্রতিটি স্টেপ এত সুন্দর করে তিনি ফুটিয়ে তুলেছেন তাতে একেবারে মনে হচ্ছে বৃদ্ধা থেকে তিনি নেমে এসেছেন যুবতীতে।

এই বৃদ্ধার নাচ প্রমাণ করছে মনের মধ্যে প্রবল ইচ্ছা থাকলে সব কিছু করা যায়। বয়সটা এখানে শুধুমাত্র একটি সংখ্যা। কিন্তু এই ভিডিও দেখা যাচ্ছে ঠাকুমা মনের আনন্দে একটি লাল টুকটুকে শাড়ি পড়ে কি সুন্দর করে নেচে চলেছেন। উনি আমাদের প্রত্যেকের কাছে আদর্শ হতেই পারেন।

যারা শুধুমাত্র অজুহাত দেখিয়ে নিজের প্রতিভাকে নষ্ট করছেন তাদের সামনে ইনি একজন আদর্শ মানুষ হয়ে দাঁড়াতেই পারেন। ওনার নাচ দেখে অনেকেই উদ্ভুদ্ধ হয়ে হয়তো আবার সেই পুরনো প্রতিভাকে একটু ঝালিয়ে নিতে চাইবেন।