Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

খালি গলায় গান গেয়ে ফের ভাইরাল বাঙালি মেয়ে, দেখুন সেই ভিডিও

Updated :  Monday, August 10, 2020 8:29 AM

শ্রেয়া চ্যাটার্জি – কয়েকদিন আগে রাঘব চট্টোপাধ্যায়ের গাওয়া ‘চাঁদ কেন আসেনা আমার ঘরে’ গানটি গেয়ে রীতিমতো ভাইরাল হয়েছেন এই কন্যা।

সোশ্যাল মিডিয়ার প্রত্যেকে তো তার প্রশংসা করেইছেন এমনকি খোদ রাঘব চট্টোপাধ্যায় তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আবারো সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হলেন ‘লম্বি জুদাই’ গান গেয়ে। কোনরকম মিউজিকাল ইন্সট্রুমেন্ট এর সাহায্য ছাড়াই অসাধারণ কন্ঠে তিনি গানটি পরিবেশন করেছেন। তার গলায় যেন মা সরস্বতী বিরাজ করছেন।

১৯৮৩ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হিরো’-য় রেশমার কন্ঠে ‘লম্বি জুদাই’ গান আজো প্রত্যেকটি মানুষের মনের মনিকোঠায় থেকে গেছে। এই গানের এখনো পর্যন্ত যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। এই কন্যাও তার মতন করে সুন্দর করে গানটিকে উপস্থাপনা করেছেন। দেখুন সেই ভিডিও।