Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ২২ শে জানুয়ারি, জানুন আজকের রাশিফল

Updated :  Friday, January 22, 2021 6:59 AM

আজ ২২ই জানুয়ারী (৮ই মাঘ) শুক্রবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার কাছের মানুষের সাথে দিনটি বেশ ভালোই যাবে। মনের মানুষের সাথে ভালো সময় কাটাতে পারেন। একে অপরের সহযোগিতা পাবেন।

বৃষঃ আজ আপনার জন্য কোনো সুখবর আসার সম্ভাবনা আছে। ভালো কাজের সন্ধান আসতে পারে। ভালো বিয়ের সমন্ধ আসতে পারে। দিনটি বেশ সুখকর।

মিথুনঃ আজ আপনি কোনো সমস্যায় সম্মুখীন হতে পারেন। সহজে ভেঙে পড়বেননা। মাথা ঠান্ডা রেখে সব সমস্যার সমাধান করার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কর্কটঃ আজ আপনি অত্যধিক মানসিক চাপে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হতে পারেন। বড় কাজে হাত দেওয়ার আগে অবশ্যই পরিবারের সঙ্গে আলোচনা সেরে নিন।

সিংহঃ আজ আপনার দিনটি বেশ সুখকর। অফিসের কাজে প্রমোশন হতে পারে। ব্যবসায় উন্নতি হতে পারে। আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। মন দিয়ে কাজ করুন।

কন্যাঃ আজ আপনার দিনটি বেশ ভালো। সঙ্গীত জগতে বেশ নাম ডাক হতে পারে। মন দিয়ে সঙ্গীত চর্চা করুন। প্রতিদিন নিয়ম করে গানের রেওয়াজ করুন।

তুলাঃ আজ আপনার কোনো ভালো কাজের জন্য মানসিক তৃপ্তি পেতে পারেন। কাজের জন্য বেশ নাম ও হতে পারে। বেশ আনন্দে ও হাসি মজাতে দিনটি বেশ ভালোই কাটবে।

বৃশ্চিকঃ আপনি দীর্ঘদিন অসুস্থ থাকলে আজ পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন। শরীরের প্রতি যত্নশীল হন। ঠিক করে পথ্য খান। দিনটি বেশ ভালো যাবে।

ধনুঃ আজ আপনার দিনটি বেশ শুভ। বাড়িতে কোনো পুজো করার জন্য দিনটি বেশ ভালো। শান্তি মনে বাড়িতে পুজা অর্চনা করুন।

মকরঃ আজ আপনার বাড়ির কোনো সদস্যের সাথে মনোমালিন্য ঘটতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন। মন শান্ত রাখুন। মন ভালো করার জন্য প্রতদিন যোগাভ্যাস করুন।

কুম্ভঃ আজ আপনার ভাইয়ের সাথে কোনো কারণে বিবাদ হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে।

মীনঃ আজ আপনি কোনো কারণে মানসিক ভাবে কষ্ট পেতে পারেন। ভেঙে পড়বেননা। নিজেকে সময় দিন। মন শান্ত রাখতে প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।