Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ২৮শে ফেব্রুয়ারি, জানুন আজকের রাশিফল

Updated :  Sunday, February 28, 2021 8:08 AM

আজ ২৮শে ফেব্রুয়ারী (১৫ই ফাল্গুন) রবিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনি বড় কোনো পরীক্ষায় সাফল্য পেতে পারেন। নিজেদের উচ্চশিক্ষার জন্য বাইরের স্কুল কলেজে সুযোগ পাবেন। মন দিয়ে নিজেদের পড়াশোনা করুন।

বৃষঃ আজ আপনার ব্যস্ত কর্মজীবনে ও সাংসারিক চাপে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। পরিস্থিতি সামাল দিতে কাছের মানুষের সঙ্গে পরামর্শ করুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

মিথুনঃ আজ আপনার পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে হিংসে আনবেননা। দিনটি বেশ ভালোই যাবে।

কর্কটঃ আজ আপনার কোনো সুপ্ত প্রতিভা মানুষের সামনে প্রকাশ পেতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। নিজের কার্যে সফলতা পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।

সিংহঃ আজ আপনার জন্য শুভ সংবাদ আসতে পারে। নতুন চাকরির খোঁজ আসতে পারে। মাথা ঠান্ডা রাখুন। দিনটি বেশ ভালোই কাটবে।

কন্যাঃ আজ ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ শুভ। ব্যবসায়ের পরিধি বাড়তে পারে। ব্যবসার কাজে উন্নতি হতে পারে। ব্যবসার অংশীদারিতে লাভ হতে পারে। মন দিয়ে কাজ করুন।

তুলাঃ আজ আপনার দিনটি বেশ সুখকর হবে। আজ আপনার কাজের জায়গায় প্রমোশান হতে পারে। মনযোগ সহকারে কাজ করুন।

বৃশ্চিকঃ আজ দিনটি খুব একটা সুখকর নয়। আজ আপনি কোনো কারণে অত্যাচারের স্বীকার হতে পারেন। ভেঙে না পড়ে প্রতিবাদ করুন।

ধনুঃ আজ আপনার দিনটি বেশ ভালো কাটবে। জ্ঞানী গুণী ব্যক্তিদের উপদেশ আপনার জীবনে বিশেষ সহায়তা এনে দিতে পারে। গুনীজনদের কথা মেনে চলুন।

মকরঃ আজ আপনার বাড়ির কোনো সদস্যের সাথে মনোমালিন্য ঘটতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন। মন শান্ত রাখুন। মন ভালো করার জন্য প্রতদিন যোগাভ্যাস করুন।

কুম্ভঃ আজ আপনার জন্য দিনটি বেশ শুভ। চাকরি বা কাজের জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। মন দিয়ে বিদেশে কাজ করুন। কাজের জন্য বিদেশে সাফল্য পেতে পারেন।

মীনঃ আজ আপনার অফিসে কাজের চাপ বাড়তে পারে। আজ আপনি মানসিক অবসাদে ভুগতে পারেন। মন শান্ত রেখে প্রতিদিন যোগাভ্যাস করুন। নিজের খেয়াল রাখুন।