Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ৮ই মার্চ সোমবার, জানুন আপনার ভাগ্যে কী রয়েছে

Updated :  Monday, March 8, 2021 8:36 AM

আজ ৮ই মার্চ (২৪শে ফাল্গুন) সোমবার, রাশি অনুযায়ী জেনে নিন!

মেষঃ আজ আপনার ব্যস্ত কর্মজীবনে ও সাংসারিক চাপে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। পরিস্থিতি সামাল দিতে কাছের মানুষের সঙ্গে পরামর্শ করুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

বৃষঃ আজ আপনার বাড়িতে কাছের আত্মীয় পরিজনদের সমাগম ঘটতে পারে। সকল আত্মীয়দের প্রতি যত্নশীল হন। আত্মীয় পরিজনের সাথে হাসি মজাতে দিনটি বেশ ভালোই কাটবে।

মিথুনঃ আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। আয়ের থেকে সঞ্চয়ের কথা চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। বুঝে শুনে টাকা পয়সা খরচ করুন।
টাকা পয়সার সমস্যা দেখা দিতে পারে।

কর্কটঃ আজ আপনার জন্য দিনটি বেশ ভালো। সাধারণ মানুষের জন্য সমাজসেবার কাজে বেশ ব্যস্ত থাকতে পারেন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। কাজের সাথে নিজের প্রতি যত্নশীল হন।

সিংহঃ আজ আপনার বাড়ির কোনো সদস্যের সাথে মনোমালিন্য ঘটতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন। মন শান্ত রাখুন। মন ভালো করার জন্য প্রতদিন যোগাভ্যাস করুন।

কন্যাঃ আজ আপনি না চাইতেও কাছের মানুষের কাছে অপ্রত্যাশিত কোনো পুরষ্কার পেতে পারেন। আজ আপনার দিনটি বেশ ভালোই কাটবে মনের মানুষের সাথে।

তুলাঃ আজ আপনার অফিসে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ে পরিশ্রম বৃদ্ধি হতে পারে। দেখেশুনে মন দিয়ে কাজ করুন। কাজের পাশাপাশি নিজের প্রতি যত্ন নিন।

বৃশ্চিকঃ আজ আপনার বিপুল অর্থ খরচ হওয়ার সম্ভাবনা আছে। বুঝে- শুনে টাকা ব্যয় করুন। বিনা কারণে টাকা পয়সা খরচ করবেননা। সব দিক বিবেচনা করুন।

ধনুঃ আজ আপনি অন্যায় কিংবা অবিচারের শিকার হতে পারেন। ভাই-ভাই দ্বন্দ্ব কিংবা সম্পত্তি নিয়ে বোঝাপড়ার সঠিক দিন আজ নয়। সমস্যা দেখলে এড়িয়ে চলুন।

মকরঃ আজ আপনি ও আপনার পরিবার ভ্রমণে বাইরে যেতে পারেন। ভ্রমণে কোনো কারণে কষ্ট পেতে পারেন। ভেঙে পড়বেননা। সাবধানে ঘুরুন। সকলের প্রতি যত্নশীল হন।

কুম্ভঃ আজ আপনার দিনটি ভালো নয়। খারাপ মানুষের দ্বারা কোনো কিছু চুরি হয়ে যেতে পারে। চোখ কান খোলা রাখুন এবং সাবধানতা অবলম্বন করুন।

মীনঃ আজ আপনি কোনো কারণে মানসিক আঘাত পেতে পারেন। অতৃপ্তি কিংবা অপূর্ণতা আপনার মনে হতাশা সৃষ্টি করতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান।