Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জীবনে বড়সড় ক্ষতির সম্ভাবনা এই জাতক রাশির, আপনার ভাগ্যে কী রয়েছে

Updated :  Thursday, April 1, 2021 8:32 AM

আজ ১লা এপ্রিল (১৮ই চৈত্র) বৃহস্পতিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। শারিরীক ভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। ফেলে না রেখে ভালো জায়গায় চিকিৎসা করান। ঠিক করে পথ্য নিন।

বৃষঃ আজ আপনার জ্যোতিষ বিদ্যার প্রতি আগ্রহ বাড়তে পারে। নিজের উন্নতির জন্য জ্যোতিষ চর্চা করুন মন দিয়ে। আজ আপনার দিনটি বেশ ভালোই কাটবে।

মিথুনঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। টাকার সমস্যার সম্মুখীন হতে পারেন। বুঝে শুনে খরচ করুন। ঋণ নেওয়ার সম্ভাবনা আছে। দেখে শুনে টাকা ঋণ নিন।

কর্কটঃ আজ আপনার অফিসে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ে পরিশ্রম বৃদ্ধি হতে পারে। দেখেশুনে মন দিয়ে কাজ করুন। কাজের পাশাপাশি নিজের প্রতি যত্ন নিন।

সিংহঃ আজ আপনার বিপুল অর্থ খরচ হওয়ার সম্ভাবনা আছে। বুঝে- শুনে টাকা ব্যয় করুন। বিনা কারণে টাকা পয়সা খরচ করবেননা। সব দিক বিবেচনা করুন।

কন্যাঃ আজ আপনার অফিসে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসার কাজে বাইরে যেতে হতে পারে। কাজের ব্যস্ততা বাড়ার সম্ভাবনা আছে। কাজের পাশাপাশি নিজের প্রতি যত্ন নিন।

তুলাঃ আজ আপনার বাড়িতে পরিবারের প্রতি দায়িত্ব বৃদ্ধি হতে পারে। কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে। প্রমোশন হতে পারে। মন দিয়ে বাড়ি ও অফিসে কাজ করুন।

বৃশ্চিকঃ আজ আপনি কোনো কারণে মানসিক আঘাত পেতে পারেন। অতৃপ্তি কিংবা অপূর্ণতা আপনার মনে হতাশা সৃষ্টি করতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান।

ধনুঃ আজ আপনার আগুন থেকে বড় কোনো ক্ষতি হতে পারে। সাবধানে চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন।

মকরঃ আজ আপনি কারোর কাছে প্রতারিত হতে পারেন। সম্মানহানি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। সবাইকে সহজে বিশ্বাস করবেননা। দেখে শুনে কাজ করুন। সাবধানে থাকুন।

কুম্ভঃ আজ আপনি কাছের কোনো বন্ধুর কাছে প্রবল ভাবে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

মীনঃ কোনো শুভ কাজ দীর্ঘদিন পড়ে থাকলে তা অতি শীঘ্র সম্পন্ন করুন। সংসারের উন্নতিতে পূজা পাঠ ফলদায়ক হতে পারে।