Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ব্যবসার কাজে উন্নতি হতে পারে এই জাতক রাশির, আপনার ভাগ্যে কী রয়েছে?

Updated :  Saturday, April 3, 2021 8:07 AM

আজ ৩রা এপ্রিল (২০ই চৈত্র) শনিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার জন্য শুভ সংবাদ আসতে পারে। নতুন চাকরির খোঁজ আসতে পারে। মাথা ঠান্ডা রাখুন। দিনটি বেশ ভালোই কাটবে।

বৃষঃ আজ আপনার পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে হিংসে আনবেননা। দিনটি বেশ ভালোই যাবে।

মিথুনঃ আজ কোনো কারণে আপনার মন চঞ্চল হতে পারে। রাস্তায় কোনো বড় বিপদের সম্মুখীন হতে পারেন। সাবধানে কাজ কর্ম করুন। রাস্তায় দেখে শুনে চলাফেরা করুন।

কর্কটঃ আজ আপনার অফিসে প্রমোশন হতে পারে। ব্যবসায়ে উন্নতি হতে পারে। আজ আপনার উপার্জন বাড়তে পারে। মন দিয়ে কাজ করুন। আজ দিনটি বেশ ভালোই যাবে।

সিংহঃ আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। নতুন অফিসে চাকরিতে কোনো সমস্যা দেখা দিতে পারে। মন দিয়ে কাজ করুন। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন।

কন্যাঃ আজ আপনি কোনো কারণে কষ্ট পেতে পারেন। কোনো কিছু নিয়ে বেশ দুঃখ পেতে হতে পারে। ভেঙে না পড়ে মন শক্ত রাখুন। নিজেকে বেশি করে সময় দিন।

তুলাঃ আজ আপনার প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা সুখকর নয়।

বৃশ্চিকঃ আজ আপনার দিনটি বেশ সুখকর হতে পারে। কাজের জায়গায় বেশ নাম ডাক হতে পারে। মান সম্মান বৃদ্ধি হতে পারে। কাজের জন্য অফিসে প্রশংসা পেতে পারেন।

ধনুঃ আজ আপনার কাছের কোনো বন্ধুর সাথে বিচ্ছেদ ঘটতে পারে। ভেঙে পড়বেননা। মন শান্ত রাখুন। নিজের কাজ করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

মকরঃ আজ আপনার বাবা কোনো কারণে অসুস্থ হতে পারে। বাবার শরীরের প্রতি যত্নশীল হন। ভালো ডাক্তার দেখান। দিনটি বেশ একটা ভালো যাবেনা।

কুম্ভঃ আজ আপনার ব্যবসার কাজে উন্নতি হতে পারে। ব্যবসার প্রসার ঘটতে পারে। মন দিয়ে নিজের ব্যবসার কাজ করুন। দিনটি বেশ ভালোই কাটবে।

মীনঃ ব্যস্ত কর্মজীবনে ও সাংসারিক চাপে মানসিক শান্তি বিঘ্নিত হবে। পরিস্থিতি সামাল দিতে কাছের মানুষের সঙ্গে পরামর্শ করুন।