Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ২৬শে এপ্রিল, জেনে নিন কোন রাশিতে কী সুফল আছে

Updated :  Monday, April 26, 2021 8:24 AM

আজ ২৬শে এপ্রিল (১২ই বৈশাখ) সোমবার, রাশি অনুযায়ী জেনে নিন!

মেষঃ আজ আপনার বিপুল অর্থ খরচ হওয়ার সম্ভাবনা আছে। বুঝে- শুনে টাকা ব্যয় করুন। বিনা কারণে অযথা টাকা পয়সা খরচ করবেননা। সব দিক বিবেচনা করুন।

বৃষঃ আজ আপনি কোনো কাজে একাধিকবার ব্যর্থ হলে ভেঙে না পড়ে মনে আশা রাখুন। নতুন করে কাজ শুরু করুন। আজকের দিনটি আপনার জন্য শুভ।

মিথুনঃ আজ আপনার সঙ্গীর সাথে সম্পর্ক বিচ্ছেদের সম্ভাবনা আছে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন।

কর্কটঃ আজ আপনার দিনটি বেশ শুভ। আজ আপনার কাজে আপনার পরিবার পূর্ণ সহযোগিতা করবেন। পরিবারকে যথাযথ সময় দিন।

সিংহঃ আজ আপনি পুরোনো কোনো কাজের জন্য অনুশোচনা করতে পারেন। যথাসম্ভব মন শান্ত রাখুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

কন্যাঃ আজ আপনার দিনটি বেশ সুখকর হবে। নতুন অফিসে কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। ভালো চাকরিতে অন্য জায়গায় বদলি হতে পারে। মন দিয়ে কাজ করুন।

তুলাঃ আজ আপনার কাজের জায়গায় আয় বাড়বে। নিজের পরিশ্রমের জন্য সুনাম হবে। মন দিয়ে নিজের কাজ করুন। দিনটি বেশ ভালোই যাবে।

বৃশ্চিকঃ আজ আপনার দিনটি বেশ শুভ। পুরোনো কোনো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা আছে। মন দিয়ে নিজের কাজ করুন। চোখ কান খোলা রেখে কাজ করুন।

ধনুঃ আজ আপনি অন্যায় কিংবা অবিচারের শিকার হতে পারেন। ভাই-ভাই দ্বন্দ্ব কিংবা সম্পত্তি নিয়ে বোঝাপড়ার সঠিক দিন আজ নয়। সমস্যা দেখলে এড়িয়ে চলুন।

মকরঃ আজ আপনার অস্ত্রোপচারে সাফল্য পেতে পারেন। ভালো চিকিৎসায় আরোগ্য লাভ করতে পারেন। নিজের শরীরের প্রতি যত্নশীল হন। দিনটি বেশ সুখকর।

কুম্ভঃ আজ আপনার পরিবারের কোনো সদস্যের সাথে পারিবারিক অশান্তি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

মীনঃআজ আপনি শারীরিক ভাবে অসুস্থ থাকতে পারেন। নিজের প্রতি যত্নশীল হন। ভালো করে খাওয়া দাওয়া ও ওষুধ খাওয়া দাওয়া করুন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান।