Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ২০ই মে, জেনে নিন কোন রাশিতে কী ফল পাবেন

Updated :  Thursday, May 20, 2021 8:14 AM

আজ ২০ই মে(৫ জ্যৈষ্ঠ) বৃহস্পতিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনি না চাইতেও কাছের মানুষের কাছে অপ্রত্যাশিত কোনো পুরষ্কার পেতে পারেন। আজ আপনার দিনটি বেশ ভালোই কাটবে মনের মানুষের সাথে।

বৃষঃ আজ আপনার কাছের কোনো বন্ধুর সাথে ঝগড়া ঝামেলা হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

মিথুনঃ আজ আপনার বাবার সাথে সম্পত্তি নিয়ে বিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কর্কটঃ আজ আপনার মেজাজ বিগড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বাকবিতন্ডায় না জড়িয়ে ঠান্ডা মেজাজে সমস্যার সমাধান করুন। কারোর প্রতি অভদ্র আচরণ করবেন না

সিংহঃ আজ নতুন কাজ করার জন্য বেশ শুভ। অফিসের বন্ধুরা নতুন কাজে উৎসাহ প্রদান করতে পারেন। মন দিয়ে অফিসের নতুন নতুন কাজ করুন। দিনটি বেশ ভালোই লাগবে।

কন্যাঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। ব্যবসায়ে গোপন শত্রুর সংখ্যা বাড়তে পারে। ব্যবসায়ে কোনো রকম ক্ষতি হতে পারে। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন।

তুলাঃ আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। আয়ের থেকে সঞ্চয়ের কথা চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। বুঝে শুনে টাকা পয়সা খরচ করুন।

বৃশ্চিকঃ আজ আপনার যে কোনো কাজ করতে গেলে তাতেই অনীহা হবে। মাথা ঠান্ডা রাখুন ও মন শান্ত রাখুন। বেশী মাথার ওপর চাপ দেবেননা। আস্তে আস্তে কাজ করার চেষ্টা করুন।

ধনুঃ আজ আপনি কোনো সত্যি কথা বললে শত্রু তৈরি হবে। বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। উচিত কথাতে আপনার ক্ষতি হতে পারে। অসৎসঙ্গ এড়িয়ে চলুন।

মকরঃ আজ আপনি পুরোনো কোনো কাজের জন্য অনুশোচনা করতে পারেন। যথাসম্ভব মন শান্ত রাখুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

কুম্ভঃ আজ আপনি পড়াশোনায় বেশ মনোযোগী হয়ে উঠবেন। ভালো করে নিজের পড়াশোনা করলে পরীক্ষায় সাফল্য পেতে পারেন। ভালো জায়গায় পড়ার সুযোগ পেতে পারেন।

মীনঃ আজ আপনি কোনো কিছুতে মন চঞ্চল থাকতে পারে। সহজে ভেঙে পড়বেননা। মন শান্ত রাখুন। মন ভালো রাখতে প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।