Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Malaika Arora: স্পষ্ট শরীরের ভাঁজ, স্কিন কালারের পোশাক পরে রাস্তায় বেরলেন অভিনেত্রী মালাইকা, ভাইরাল ভিডিও

Updated :  Saturday, July 9, 2022 11:08 AM

মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চা চলে। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি।

সোশ্যাল মিডিয়ার পাতাতেও ভীষণভাবে অ্যাক্টিভ মালাইকা। প্রায়ই নিজের একাধিক বোল্ড ছবি শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। নেটমাধ্যমে তার অনুরাগীর সংখ্যাও নেহাতই কম নয়। ৪৮ বছর বয়সেও তিনি রীতিমতো টেক্কা দেন বর্তমানের তরুণ অভিনেত্রীদের। তিনি যথেষ্ট স্টাইলিশ একজন অভিনেত্রী, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন, কিভাবে মিডিয়ার নজর নিজের উপর টিকিয়ে রাখতে হয়।

উল্লেখ্য, পাপারাজিৎদের নজর বেশিরভাগ সময়ই টিকে থাকে এই অভিনেত্রীর উপর। বেশিরভাগ সময়ই নিজের পোশাকের কারণে চর্চায় থাকতে দেখা যায় মালাইকাকে। এবারও অন্যথা হয়নি তার। সম্প্রতি ইনস্টাগ্রামের ‘ভুম্পলা’ নামের অফিসিয়াল পেজ থেকে অভিনেত্রীর একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে অভিনেত্রীকে স্কিন কালারের একটি স্কিন টাইট পোশাকে দেখা গিয়েছে। বিনা মেকাপে অভিনেত্রীর চোখে ছিল রোদ চশমা। পাশাপাশি তার চুল বাঁধা ছিল। গায়ে একটি জিন্সের জ্যাকেটও চড়িয়েছিলেন। পায়ে ছিল গোলাপি রঙের স্লিপার্স। এই পোশাকে ক্যামেরার দিকে তাকিয়ে হাতও নেড়েছেন অভিনেত্রী।

অভিনেত্রীর এই ভিডিও শেয়ার হওয়ার পর থেকেই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। এই ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীর স্কিন কালারের পোশাক নিয়ে নেটিজেনদের একাংশ নানা কথা বলেছেন। তবে প্রতিবারের মতো এবারও সেইসমস্ত বিষয়ে একেবারেই কর্ণপাত করেননি অভিনেত্রী। তবে তার অনুরাগীরা তার এই নতুন লুক দেখে তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত প্রশংসায় ভরা মন্তব্যের দেখা মিলবে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই নিজের প্রেমিক অর্জুন কাপুরের জন্মদিনে একান্ত সময় কাটাতে ফ্রান্সে গিয়েছিলেন তারা। সেখান থেকে নিজেদের একাধিক সুন্দর ছবিও ভাগ করে নিয়েছেন নেটিজেদের সাথে, যা বেজায় পছন্দ হয়েছে তাদের অগণিত অনুরাগীদেরও।