Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাড়তি ওজন বা ক্যালরি কমাতে বদল করুন খাদ্য তালিকা

Updated :  Friday, September 13, 2019 10:15 AM

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : বাড়তি ওজন বা ক্যালরি সকলের জন্যই খুবই চিন্তার একটি বিষয়। এতে বিভিন্ন শারীরিক অস্বস্তিকরতা সৃষ্টি হয়। এই সমস্যা সমাধান করতে চাইলে প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু পরিবর্তন করা উচিত। অর্থাৎ যে সকল খাবারে তুলনামূলক ক্যালরির পরিমাণ কম সেই খাবারগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা আবশ্যক। তবেই বাড়তি ওজন বা ক্যালরির সমস্যা থেকে মুক্তি মিলবে। আসুন জেনে নেই কম ক্যালরিযুক্ত খাবার গুলি কি কি-

প্রথমতঃ ক্যালোরি কমাতে টমেটো খুবই উপকারী একটি উপাদান। প্রতি ১০০ গ্রাম টমেটোতে রয়েছে ১৮ কিলো ক্যালরি যা হৃদরোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। এছাড়া এটি ক্যান্সার প্রতিরোধেও উপশমকারী।

দ্বিতীয়তঃ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি চমৎকার ফল পেঁপে, যা ক্যালোরি কমাতে বিশেষ কার্যকরী। প্রতি ১০০ গ্রাম পেঁপের মধ্যে রয়েছে ৩৭ কিলো ক্যালরি। এটি বাড়তি ওজন কমাতে যথেষ্ট ভূমিকা রাখে।

তৃতীয়তঃ তরমুজে আঁশের পরিমাণ বেশি হওয়ায় এটি অনেকক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে। এতে ক্যালরির পরিমাণ খুবই কম। প্রতি ১০০ গ্রাম তরমুজে ক্যালরি রয়েছে ৩০ কিলো।

চতুর্থতঃ আপেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বিভিন্ন রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ওজন কমাতেও এটি যথেষ্ট উপকারী। প্রতি ১০০ গ্রাম আপেলে ক্যালরির পরিমাণ ৫২ কিলো।

পঞ্চমতঃ ম্যাগনেসিয়াম, কপার, পটাশিয়াম, বিওয়ান ও ফোলেটে ভরপুর বাঁধাকপি ওজন কমানোর জন্য সঠিক ডায়েট। প্রতি ১০০ গ্রাম বাঁধাকপিতে ক্যালরির পরিমাণ ২৫ গ্রাম এটি ওজন কমাতে যথেষ্ট উপকারী।