Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ১৩ ই ফেব্রুয়ারি, জানুন আজকের রাশিফল

Updated :  Saturday, February 13, 2021 8:04 AM

আজ১৩ই ফেব্রুয়ারী (৩০শে মাঘ) শনিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনি কোনো কারণে কষ্ট পেয়ে মদ্য পান করতে পারেন। লাম্পট্য ভাব বেড়ে যেতে পারে। ভেঙে না পড়ে নিজেকে সামলান। মদ্যপান শরীরের জন্য ক্ষতিকারক।

বৃষঃ আজ আপনার ব্যবসায় উন্নতি হতে পারে। ব্যবসার পরিধির প্রসার ঘটতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। দিনটি বেশ ভালোই কাটবে।

মিথুনঃ আজ আপনার কোনো মায়ের শরীর খারাপ হতে পারে। মায়ের প্রতি যত্নশীল হন। ভালো জায়গায় চিকিৎসা করান। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কর্কটঃ আজ আপনার কাজের জায়গার স্থান পরিবর্তন হতে পারে। বাড়ির ঠিকানা ও পরিবর্তন হতে পারে। সাবধানে থাকুন। দেখে শুনে নতুন জায়গায় কাজ করুন।

সিংহঃ আজ আপনার বহুদিনের কোনো পুরোনো দ্রবাদি খুজে পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে তা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাপ্তির পর কোনো মানত থাকলে অবশ্যই পূরণ করুন।

কন্যাঃ আজ শিল্পীদের জন্য দিনটি বেশ শুভ। নিজের কাজের জন্য বেশ নাম ডাক হতে পারে।নিজের কলানুশীলনের জন্য প্রশংসা পেতে পারেন। মন দিয়ে কাজ করুন।

তুলাঃ আজ দিনটি বেশ শুভ। মানুষের ভালোর জন্য আজ আপনি ভালো ভালো কাজ করে প্রশংসা পেতে পারেন। শুভ চিন্তার জন্য নাম ডাক হতে পারে।

বৃশ্চিকঃ আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। অনেক দিনের আশা পূরণ হতে পারে। ব্যবসায় গৃহে সর্বত্র শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধি হতে পার। জীবনে সুখ আসতে পারে।

ধনুঃ আজ আপনার কাছের কোনো বন্ধুর সাথে বিচ্ছেদ ঘটতে পারে। ভেঙে পড়বেননা। মন শান্ত রাখুন। নিজের কাজ করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

মকরঃ অন্যায় কিংবা অবিচারের শিকার হতে পারেন। ভাই-ভাই দ্বন্দ্ব কিংবা সম্পত্তি নিয়ে বোঝাপড়ার সঠিক দিন আজ নয়। সমস্যা দেখলে এড়িয়ে চলুন।

কুম্ভঃ আজ আপনার প্রতিবেশীর সাথে কোনো কিছু নিয়ে ঝগড়া ঝামেলা হতে পারে। মাথা ঠান্ডা রেখে ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনট খুব একটা সুখকর নয়।

মীনঃ আজ আপনি কোনো কারণে কষ্ট পেতে পারেন। কোনো কিছু নিয়ে বেশ দুঃখ পেতে হতে পারে। ভেঙে না পড়ে মন শক্ত রাখুন। নিজেকে বেশি করে সময় দিন।