Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Horoscope: আজ ১৩ই সেপ্টেম্বর, কোন কোন রাশির সময় ভালো যাবে না

Updated :  Monday, September 13, 2021 7:42 AM

আজ ১৩ই সেপ্টেম্বর (২৪শে ভাদ্র) সোমবার, রাশি অনুযায়ী জেনে নিন!

মেষঃ আজ আপনি কোনো কারণে মনে আঘাত পেতে পারেন। মনোবেদনাতে ভুগবেন। ভেঙে না পড়ে নিজে শক্ত হন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

বৃষঃ আজ আপনি কারোর কাছে প্রতারিত হতে পারেন। সম্মানহানি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। সবাইকে সহজে বিশ্বাস করবেননা। দেখে শুনে কাজ করুন। সাবধানে থাকুন।

মিথুনঃ আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। আজ আপনার জন্য শোক সংবাদ আসতে পারে। মাথা ঠান্ডা ও মন শক্ত রাখুন। সহজে ভেঙে পড়বেননা।

কর্কটঃ আজ আপনার অস্ত্রোপচারে সাফল্য পেতে পারেন। ভালো চিকিৎসায় আরোগ্য লাভ করতে পারেন। নিজের শরীরের প্রতি যত্নশীল হন। দিনটি বেশ সুখকর।

সিংহঃ আজ আপনি ভালো কাজের জন্য প্রবীণ মানুষের কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। ইতিবাচক ভাবনা চিন্তা নিয়ে সময় কাটান। দিনটি বেশ ভালোই হবে।

কন্যাঃ আজ আপনি বেশ অস্থিরতায় ভুগতে পারেন। কোনো কারণে আজ চঞ্চলতা বেড়ে যাবে। মাথা ঠান্ডা ও মন শান্ত রাখুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

তুলাঃ নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্য কেউ আপনার ক্ষতি করতে পারে। সাবধানে কাজ কর্ম করুন। পরিবার ব্যতিত অন্য কারোর পরামর্শ নেবেন না। দিনটি খুব একটা সুখকর নয়।

বৃশ্চিকঃ আজ আপনি ক্রীড়া দুনিয়ায় বেশ নাম-ডাক হতে পারে। মন দিয়ে খেলার প্রশিক্ষণ নিন। খেলাতে সাফল্য পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।

ধনুঃ আজ আপনি সৎ মানুষের সান্নিধ্যে আসতে পারেন। বন্ধুর কাছ থেকে জীবনের অনেক পাঠ শিখতে পারবেন। দিনটি বেশ ভালোই কাটবে।

মকরঃ আজ আপনার কাছের কোনো মানুষের প্রতি অভিমান হওয়ার সম্ভাবনা আছে। রেগে যাবেননা। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কুম্ভঃ আজ আপনার জন্য আনন্দের সংবাদ আসতে পারে। নতুন চাকরির খোঁজ আসতে পারে। নতুন বিয়ের সমন্ধ আসতে পারে। দিনটি বেশ ভালোই কাটবে।

মীনঃ আজ আপনার পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে হিংসে আনবেননা। দিনটি বেশ ভালোই যাবে।