Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ১লা আগস্ট শনিবার জানুন আজকের রাশিফল

Updated :  Saturday, August 1, 2020 5:41 AM

আজ ১লা আগস্ট, শনিবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ কোনো বিশেষ ক্ষেত্রে আজ আপনার সমস্যা বৃদ্ধি পেতে পারে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা জরুরি।

বৃষঃ আজ আপনার মধ্যে ইন্দ্রিয় সংযম বৃদ্ধি পাবে। সবদিক থেকেই আজকের দিনটি ভালোই কাটবে।

মিথুনঃ অতিরিক্ত ঔদ্ধত্যের কারণে আজ আপনার প্রবল ক্ষতি দেখা দিতে পারে। নিজেকে সংযত রাখা একান্ত জরুরি।

কর্কটঃ হঠাৎ করেই আপনি আজ কিছু দ্রব্যাদি লাভ করতে পারেন। মানসিক দিক দিয়ে খুবই ভালো থাকবেন।

সিংহঃ যারা প্রবাসী তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। সাফল্য লাভ করার প্রবল সম্ভাবনা রয়েছে।

কন্যাঃ শারীরিক দিক দিয়ে আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটবে। সঠিক রোগ নির্ণয় হতে পারে।

তুলাঃ অর্থনৈতিক দিক দিয়ে আজকের দিনটি আপনার খুবই শুভ। আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে।

বৃশ্চিকঃ কোনো কারণে আজ আপনি অপমানিত বোধ করতে পারেন। হতাশ না হয়ে নিজেকে সংযত রাখুন।

ধনুঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে কোনো দুঃসংবাদ আসতে পারে। মানসিক প্রস্তুতি নেওয়া জরুরি।

মকরঃ কাছের মানুষের সাথে মনোমালিন্যের কারণে আজ আপনার মধ্যে বিষণ্নতা দেখা দিতে পারে।

কুম্ভঃ আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটবে না। হঠাৎ করেই পত্নী বিরহ দেখা দিতে চলেছে।

মীনঃ কোনো পুরনো কৃতকর্মের জন্য আজ আপনি অনুতপ্ত বোধ করতে পারেন। হতাশ না হয়ে সমস্যা সমাধানের চেষ্টা করুন।