Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ২১শে সেপ্টেম্বর, জানুন আজকের রাশিফল

Updated :  Monday, September 21, 2020 7:38 AM

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।

মেষ– স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। পরিস্থিতির জন্য মন ফুরফুরে থাকবে। আজ মনের বাসনা পূরণ হওয়ার সুযোগ রয়েছে।

বৃষ– শরীর ভালো থাকবে। পরিবারে নতুন সদস্য আসতে পারে। কর্মক্ষেত্রে কোনো বিঘ্ন ঘটতে পারে, তবে তা কাটিয়ে ওঠা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে।

মিথুন– অযাচিত অর্থ ব্যয় আপনাকে বিশেষ চিন্তায় ফেলতে পারে। তবে দিনটা মোটমাট উৎফুল্লই থাকবেন।

কর্কট– কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকতে পারে, পরিবারের সঙ্গে হতে পারে মতের অমিল। অযথা তর্কাতর্কিতে না গিয়ে ধৈর্য রেখে সকলের কথা শুনুন। চোখের সমস্যায় ভুগতে হতে পারে, চিকিৎসা করা আবশ্যিক।

সিংহ– স্বাস্থ্য ঠিক থাকবে। ঘরের কিছু পরিবর্তন আপনার মনে প্রভাব ফেলবে। আজ প্রেম ও রমণীর জন্য বিশেষ উত্তেজনা জাগতে পারে।

কন্যা– আয়ের সঙ্গে সঙ্গে ব্যয়ের সম্ভাবনাও দেখা যাচ্ছে। আজ পরীক্ষায় সফলতা আসবে।

তুলা– কোনো ব্যাধি থাকলে সুস্থ হওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীরা যে কোনো ব্যবসায়িক কাজ খুব ঠান্ডা মাথায় বিবেচনা করে করবেন। আজ বেশি পরিমাণে অর্থব্যয় হতে পারে।

বৃশ্চিক– দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটতে পারে। কর্মক্ষেত্রে ভালো দিন আজ। বিশেষ কোনো প্রাপ্তি যোগ রয়েছে।

ধনু– কোনো আত্মীয়ের সহযোগিতার জন্য ব্যবসায়ে বিশেষ লাভ পাবেন। তবে যে কোনো কাজ বা সিদ্ধান্ত বুঝেশুনে নিতে হবে, না তো সমস্যায় পড়তে হতে পারে।

মকর– আত্মীয়ের মধ্যে মতান্তরের ফল যাতে ঝগড়াঝাঁটিতে রূপ না নেয় তার খেয়াল রাখতে হবে। মেদবহুল খাবার থেকে আজ দূরেই থাকুন।

কুম্ভ– নিজের পরিস্থিতি নিয়ে দুঃখ না করে লড়াই করে জমি তৈরি করার কথা ভাবুন, কাজ হবে তাতে। মনে কোনো কারণে বিরক্তি জন্মাতে পারে। মনের মত কাজ নিয়ে ব্যস্ত থাকুন, না তো বেড়িয়ে আসুন।

মীন– মানসিক চাপ থাকবে। এর জন্য বিশ্রাম নিয়ে কাজ করতে হবে। আয়বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজ।