Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ২৫শে আগস্ট মঙ্গলবার জানুন আজকের রাশিফল

Updated :  Tuesday, August 25, 2020 6:52 AM

আজ ২৫শে আগস্ট, মঙ্গলবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আর্থিক দিক দিয়ে আজকের দিনটি আপনার বিশেষ ভাবে শুভ। শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে।

বৃষঃ কর্মক্ষেত্রে আজ আপনি প্রতিষ্ঠা লাভ করতে পারেন। ফলে মানসিক দিক দিয়ে খুবই ভালো থাকবেন।

মিথুনঃ আজকের দিনটি আপনার জন্য অন্যরকম কাটতে চলেছে। নতুন ব্যবসায়ের সূচনা ঘটতে পারে।

কর্কটঃ হঠাৎ করেই আজ আপনার মধ্যে প্রণয়াসক্তি বৃদ্ধি পেতে পারে। সবমিলিয়ে দিনটি ভালোই কাটবে।

সিংহঃ কোনো বিশেষ কারণে আজ আপনার শোকাভিভূত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। মানসিক দিক দিয়ে প্রস্তুত থাকুন।

কন্যাঃ পারিবারিক দিক দিয়ে আজকের দিনটি খুবই ভালো কাটবে। কাছের মানুষদের সাথে ভালো সময় কাটাবেন।

তুলাঃ শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বিশেষ ভাবে শুভ। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে।

বৃশ্চিকঃ দ্বিচক্রযানে আজ আপনার বিপদ দেখা দিতে পারে। যতোটা সম্ভব দ্বিচক্রযান এড়িয়ে চলার চেষ্টা করুন।

ধনুঃ কোনো কারণে আজ আপনি পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বিশেষজ্ঞের পরামর্শ নিন।

মকরঃ সপরিবারে আজ কোথাও ভ্রমণ করতে যেতে পারেন। ফলে মানসিক দিক দিয়ে বিশেষ শান্তি উপভোগ করবেন।

কুম্ভঃ কোনো কারণে আজ আপনার জীবনে পত্নী বিরহ দেখা দিতে চলেছে। হতাশ না হয়ে সমস্যা সমাধানের চেষ্টা করুন।

মীনঃ আজ পুরনো কোনো কাজ সফল হতে পারে। ফলে মানসিক দিক দিয়ে ভীষণ তৃপ্তি অনুভব করবেন।