Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ২৮শে আগস্ট শুক্রবার জানুন আজকের রাশিফল

Updated :  Friday, August 28, 2020 6:21 AM

আজ ২৮শে আগস্ট, শুক্রবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ হঠাৎ করেই আপনার পতন আশঙ্কা দেখা দিতে চলেছে। সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি।

বৃষঃ অর্থনৈতিক দিক দিয়ে আজ আপনার বিশেষ ভালো কাটতে পারে। সম্পত্তি লাভ করার সম্ভাবনা তৈরি হবে।

মিথুনঃ কলাকুশলীদের জন্য আজকের দিনটি বিশেষ ভাবে ভালো কাটতে পারে। কলা অনুশীলন ঘটতে পারে।

কর্কটঃ আজ আপনার কর্মে ভুলভ্রান্তি দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা করুন।

সিংহঃ শারীরিক দিক দিয়ে আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটবে না। চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

কন্যাঃ কোনো বিশেষ কারণে আজ পরিবারের সদস্যদের সাথে কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আলোচনা করে মিটিয়ে নিন।

তুলাঃ আজ আপনার পুরনো কোনো কাজ সফল হতে পারে। ফলে মানসিক শান্তি উপভোগ করতে পারবেন।

বৃশ্চিকঃ হঠাৎ করেই আজ আপনার মধ্যে জ্যোতিষ শাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। অন্যান্য দিক দিয়েও দিনটি ভালো কাটবে।

ধনুঃ আর্থিক দিক দিয়ে আজ আপনার মোটেই ভালো কাটবে না। অর্থ ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে।

মকরঃ ধর্মাচরণের ফলে আজ আপনি শান্তি উপভোগ করতে পারেন। সবমিলিয়ে দিনটি ভালোই কাটবে।

কুম্ভঃ আজ আপনার কাঙ্ক্ষিত বস্তু লাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যার ফলে মানসিক শান্তি উপভোগ করতে পারবেন।

মীনঃ হঠাৎ করেই আজ আপনার কার্যে অনীহা দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কার্যে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন।