Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এই জাতক রাশির দিনটি বেশ অশুভ, আপনার ভাগ্যে কী রয়েছে

Updated :  Monday, March 29, 2021 8:50 AM

আজ ২৯শে মার্চ (১৫ই চৈত্র) সোমবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনি অত্যধিক মানসিক চাপে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হতে পারেন। বড় কাজে হাত দেওয়ার আগে অবশ্যই পরিবারের সঙ্গে আলোচনা সেরে নিন।

বৃষঃ আজ আপনি রাজনৈতিক ঝামেলা থেকে নিজেকে এড়িয়ে চলুন। কোনো রকম রাজনৈতিক মহলের ঝগড়া ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না তাহলে ক্ষতি হতে পারে। দিনটি খুব একটা ভালো যাবেনা।

মিথুনঃ আজ আপনার দিনটি বেশ অশুভ। আজ আপনার কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য নাম খারাপ হতে পারে। পুরোনো ক্ষমতাও হারাতে পারেন।

কর্কটঃ আজ আপনার দিনটি ভালো নয়। খারাপ মানুষের দ্বারা কোনো কিছু চুরি হয়ে যেতে পারে। চোখ কান খোলা রাখুন এবং সাবধানতা অবলম্বন করুন।

সিংহঃ আজ আপনি বিনা কারণে অর্থ ব্যয় করবেননা। বুঝে শুনে খরচ করুন। আয়ের চেয়ে বেশি টাকা খরচ করবেননা। দিনটি বেশ একটা ভালো যাবেনা।

কন্যাঃ আজ আপনি কোনো কারণে মানসিক কষ্টে ভুগতে পারেন। অতৃপ্তি বা অপূর্ণতা কোনোভাবে আপনার মনে হতাশা সৃষ্টি করতে পারে। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

তুলাঃ আজ আপনি মাথার ব্যথায় ভুগতে পারেন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন। ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করান। দিনটি খুব একটা ভালো যাবেনা।

বৃশ্চিকঃ আজ দিনটি বেশ শুভ। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য বেশ ভালো। মন দিয়ে নতুন কাজ করুন। সবাইকে সহজে বিশ্বাস করবেননা।

ধনুঃ আজ আপনার অনেক দিনের ইচ্ছে পূরণ হতে পারে। মন দিয়ে কাজ করুন। আজ আপনার সুপ্ত ইচ্ছে পূরণ হতে পারে। দিনটি বেশ ভালোই কাটবে।

মকরঃ আজ আপনার কাজের জায়গার স্থান পরিবর্তন হতে পারে। বাড়ির ঠিকানা ও পরিবর্তন হতে পারে। সাবধানে থাকুন। দেখে শুনে নতুন জায়গায় কাজ করুন।

কুম্ভঃ আজ আপনি বিশেষ কোনো কাজে সাফল্য নাও পেতে পারেন। সহজে ভেঙে পড়বেননা। নতুন করে কাজ শুরু করুন। একদিন ঠিক সাফল্য পাবেন।

মীনঃ আজ অভিনেতাদের জন্য দিনটি বেশ শুভ। সিনেমায় নাচ গান অভিনয়ের জন্য বেশ নাম ডাক হতে পারে। নিজের কলানুশীলনের জন্য প্রশংসা পেতে পারেন। মন দিয়ে কাজ করুন।