Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ৩০শে এপ্রিল, জেনে নিন কোন রাশিতে কী সুফল আছে

Updated :  Friday, April 30, 2021 8:35 AM

আজ ৩০শে এপ্রিল (১৬ই বৈশাখ) শুক্রবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর। পরিকল্পনা মাফিত ব্যবসার কাজ করুন। দেখে শুনে মন দিয়ে কাজ করুন। ব্যবসার কাজে সাফল্য পেতে পারেন।

বৃষঃ আজ আপনার কোনো কারণে মন চঞ্চল থাকতে পারে। কাছের কোনো মানুষকে মনে পড়বেন। ফোন করে কথা বলুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

মিথুনঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ সুখকর হবে। সঙ্গীর সাথে দিনটি বেশ ভালোই কাটবে ।

কর্কটঃ আজ আপনার দাম্পত্য জীবন খুব একটা মধুর হতে নাও পারে। নিজের সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

সিংহঃ আজ মৎস্যজীবীদের জন্য দিনটি বেশ শুভ। মাছ চাষের ক্ষেত্রে বেশ উন্নতি হতে পারে। মাছ চাষের কাজে সাফল্য পেতে পারেন। মন দিয়ে নিজের কাজ করুন।

কন্যাঃ আজ আপনার পরিবারের সাথে কোনো বিষয় নিয়ে বনিবনার সমস্যা দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রাখুন। মন শান্ত রেখে সব ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

তুলাঃ আজ আপনার অফিসে কাজের বেশ চাপ বাড়তে পারে। কাজের চাপে বেশ পরিশ্রম হতে পারে। নিজের প্রতি যত্নশীল হন। মন দিয়ে নিজের কাজ করুন।

বৃশ্চিকঃ আজ আপনার হৃদরোগে কষ্ট পেতে পারেন। ফেলে না রেখে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। তেল মশলাযুক্ত খাবার কম খান। প্রতিদিন একবার করে হাঁটতে বেরোন।

ধনুঃ নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্য কেউ আপনার ক্ষতি করতে পারে। সাবধান থাকুন। পরিবার ব্যতিত অন্য কারোর পরামর্শ নেবেন না।

মকরঃআজ আপনার আলস্যতাভাব কাজের জন্য ক্ষতি হতে পারে। আলস্যতা কাটিয়ে নিজের কাজে মন দিন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কুম্ভঃ আজ আপনার জন্য দিনটি বেশ ভালো। সাধারণ মানুষের জন্য সমাজসেবার কাজে বেশ ব্যস্ত থাকতে পারেন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। কাজের সাথে নিজের প্রতি যত্নশীল হন।

মীনঃআজ আপনার দিনটি বেশ শুভ। অফিসের কাজে প্রমোশন হতে পারে। কাজের জন্য বিপুল অর্থ লাভ হতে পারে। দেখে শুনে কাজ করুন। ব্যবসা কাজে সাফল্য আসতে পারে।