Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Horoscope: আজ ৪ই সেপ্টেম্বর, কোন কোন রাশির সময় খারাপ

Updated :  Saturday, September 4, 2021 7:39 AM

আজ ৪ই সেপ্টেম্বর (১৯শে ভাদ্র) শনিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি

মেষঃ আজ আপনার কাছের কোনো মানুষের সাথে কোনো কিছু মতবিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

বৃষঃ আজ আপনি অসৎসঙ্গের পাল্লায় পড়তে পারেন। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন। খারাপ কাজে আপনার বিপুল ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। দিনটি খুব একটা ভালো যাবেনা।

মিথুনঃআজ আপনার জলপথে বিপদের সম্ভাবনা আছে। আজ আপনি চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কর্কটঃ আজ আপনার দিনটি বেশ শুভ। লটারির টিকিট কেটে থাকলে জিততে পারেন। লটারির অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। দিনটি বেশ ভালোই কাটবে।

সিংহঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। কোনো কারণে মনমরা থাকার সম্ভাবনা আছে। সব কাজেতেই উদাসীন হতে পারেন। মন শান্ত রেখে প্রতিদিন যোগাভ্যাস করুন।

কন্যাঃ আজ আপনি ধর্ম চর্চায় আগ্রহ পেতে পারেন। মন দিয়ে ধর্ম কর্ম করুন। এই ব্যপারে চর্চায় বেশ আনন্দ পেতে পারেন। বড়দের কথা মেনে চলুন। দিনটি বেশ ভালোই কাটবে।

তুলাঃ আজ আপনার কোনো বিশেষ মেধা মানুষের সামনে প্রকাশ পেতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। নিজের কার্যে সফলতা পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।

বৃশ্চিকঃ আজ আপনি কোনো কারণে মনে আঘাত পেতে পারেন। মনোবেদনাতে ভুগবেন। ভেঙে না পড়ে নিজে শক্ত হন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

ধনুঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। বাড়িতে টাকা পয়সার সমস্যা দেখা দিতে পারে। সংসারে অভাব অনটন আসতে পারে। দেখে শুনে কাজ করুন।

মকরঃ আজ আপনার অফিসে কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। কাজের পাশাপাশি নিজের প্রতি যত্নশীল হন। দিনটি বেশ ভালোই কাটবে।

কুম্ভঃ আজ আপনি বুকের ব্যথায় ভুগতে পারে। শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। কষ্ট পেলে ফেলে না রেখে ভালো কোথাও চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হন।

মীনঃআজ বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ শুভ। নিজেদের উচ্চশিক্ষার জন্য বাইরের স্কুল কলেজে সুযোগ পাবেন। মন দিয়ে নিজেদের পড়াশোনা করুন। আজ পরীক্ষায় সাফল্য পেতে পারেন।