Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ৬ই সেপ্টেম্বর জানুন আজকের রাশিফল

Updated :  Sunday, September 6, 2020 7:46 AM

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।

মেষ– আজ হঠাৎ করে অপ্রত্যাশিত কোনো সুযোগ হাতে এসে যেতে পারে। একটি আনন্দময় সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ– পরিবার কি কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। আর্থিক উপার্জনের ভালো সুযোগ রয়েছে।

মিথুন– কর্মস্থলে বিশেষ সাফল্য লাভ করার সুযোগ। জমি বা আর্থিক লেনদেনের জন্য শুভ দিন।

কর্কট– মানসিক ভাবে হালকা থাকবেন। কোনো দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটতে পারে, তবে ভবিতব্য হিসেবে তা স্বীকার করা বাঞ্ছনীয়। প্রেমের বন্ধন বাড়ার আদর্শ দিন।

সিংহ– বিশেষ জটিল পরিস্থিতি সামলাতে হতে পারে। মানসিক ভাবে স্থির থাকুন। আজ আপনার উপযুক্ত সম্মান পাওয়ার বড় সম্ভাবনা।

কন্যা– বিদেশে কোনো জমির জন্য বিনিয়োগ করার জন্য ভালো দিন। দীর্ঘদিনের শত্রুতা লোপ পেতে পারে।

তুলা– বন্ধুত্বের বন্ধন গভীর হওয়ার পাশাপাশি প্রেম আসতে পারে। ব্যবসা বা যে কোনো ক্ষেত্রেই শরিকদের মধ্যে দ্বন্দ্ব হতে পারে।

বৃশ্চিক– যে কোনোরকম প্রশিক্ষণ নিলে সাফল্য আসতে পারে। বিষয়, অর্থ ও জিনিসপত্র নিয়ে সতর্ক থাকার দিন।

ধনু– কাজ-কর্মের পরিবর্তন আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন, আজ তাদের আর্থিক উপার্জন হতে পারে

মকর– মানসিক ভাবে নিজেকে হালকা রাখার চেষ্টা করুন। প্রয়োজনে আধ্যাত্মিক পথে নিয়োজিত থাকুন। মূত্রশয়জনীত কোনো সমস্যা হতে পারে।

কুম্ভ– আজ শারীরিক বা মানসিক পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। বুঝে শুনে আজ আর্থিক খরচ করুন। প্রেমের জন্য ইতিবাচক দিন।

মীন– আজ যে কোনো নতুন প্রয়াস আপনার জন্য শুভ হতে চলেছে। বাড়িতে কিছু একটা পরিবর্তনের জন্য আপনি আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন।