Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Horoscope: আজ ৭ই সেপ্টেম্বর, কোন কোন রাশির সময় খারাপ

Updated :  Tuesday, September 7, 2021 8:02 AM

আজ ৭ই সেপ্টেম্বর(২১শে ভাদ্র) মঙ্গলবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনি কোনো জীবাণু দ্বারা সংক্রামিত হতে পারেন। ফেলে না রেখে ভালী ডাক্তারের কাছে চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

বৃষঃ আজ আপনার আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। অফিসের কাজে প্রমোশন হতে পারে। ব্যবসার কাজে উন্নতি হতে পারে। মন দিয়ে কাজ করুন। দিনটি বেশ সুখকর।

মিথুনঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। টাকার সমস্যার সম্মুখীন হতে পারেন। বুঝে শুনে খরচ করুন। ঋণ নেওয়ার সম্ভাবনা আছে। দেখে শুনে টাকা ঋণ নিন।

কর্কটঃ আজ কোনো কারণে আপনার মন চঞ্চল হতে পারে। রাস্তায় কোনো বড় বিপদের সম্মুখীন হতে পারেন। সাবধানে কাজ কর্ম করুন। রাস্তায় দেখে শুনে চলাফেরা করুন।

সিংহঃ আজ আপনার কাজের জায়গায় কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। বিনা কারণে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। দিনটি খুব একটা সুখকর নয়।

কন্যাঃ আজ আপনার জন্য আনন্দের সংবাদ আসতে পারে। নতুন চাকরির খোঁজ আসতে পারে। নতুন বিয়ের সমন্ধ আসতে পারে। দিনটি বেশ ভালোই কাটবে।

তুলাঃ আজ কোনো কারণে আপনার মন চঞ্চল হতে পারে। কাছের মানুষকে কোনো কারণে খুব মিস করতে পারেন। মন শান্ত করতে প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

বৃশ্চিকঃ আজ বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ শুভ। নিজেদের উচ্চশিক্ষার জন্য বাইরের স্কুল কলেজে সুযোগ পাবেন। মন দিয়ে নিজেদের পড়াশোনা করুন। আজ পরীক্ষায় সাফল্য পেতে পারেন।

ধনুঃ আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। আয়ের থেকে সঞ্চয়ের কথা চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। বুঝে শুনে টাকা পয়সা খরচ করুন।

মকরঃ আজ আপনার পরিবারের কোনো সদদ্যের সাথে কোনো কিছু নিয়ে ঝগড়া ঝামেলা হতে পারে।মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

কুম্ভঃ চাকরি ও ব্যবসা উভয়ক্ষেত্রে আশাতীত লাভের সম্মুখীন হতে পারে। নতুন ব্যবসা শুরু করার দিনটি বেশ শুভ। ভালো কাজের জন্য প্রশংসা পেতে পারেন।

মীনঃ আজ আপনার অফিসে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ে পরিশ্রম বৃদ্ধি হতে পারে। দেখেশুনে মন দিয়ে কাজ করুন। কাজের পাশাপাশি নিজের প্রতি যত্ন নিন।