Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ৯ই এপ্রিল, জানুন কোন রাশিতে কী সুফল আছে

Updated :  Friday, April 9, 2021 8:29 AM

আজ ৯ই এপ্রিল (২৬ শে চৈত্র) শুক্রবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার নতুন বাড়িতে গৃহপ্রবেশ হবে। নতুন বাড়ি সাজানোর জন্য বেশ খরচ হতে পারে। বুঝে শুনে টাকা পয়সা খরচ করুন। দিনটি বেশ ভালোই কাটবে।

বৃষঃ আজ সাহিত্যিকদের জন্য দিনটি বেশ শুভ। ভালো উপন্যাস লেখার জন্য বেশ নাম ডাক হতে পারে। ভালো লেখার জন্য প্রশংসা পেতে পারেন। মন দিয়ে লেখালিখি করুন।

মিথুনঃ আজ আপনি পেট ব্যথায় কষ্ট পেতে পারেন। তেল মশলা ছাড়া হাল্কা পথ্য খান। নিজের প্রতি যত্নশীল হন। প্রতিদিন নিয়ম করে হাঁটতে বেরোন। ঠিক করে ওষুধ খান।

কর্কটঃ আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। আজ আপনার জন্য শোক সংবাদ আসতে পারে। মাথা ঠান্ডা রাখুন। সহজে ভেঙে পড়বেননা।

সিংহঃ আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। আয়ের থেকে সঞ্চয়ের কথা চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। বুঝে শুনে টাকা পয়সা খরচ করুন।

কন্যাঃ আজ আপনার কোনো মামলা মোকর্দ্দমায় বিপুল পরিমাণে অর্থ খরচ হতে পারে। ভেঙে পড়বেননা। মন শক্ত রেখে কাজ করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

তুলাঃ আজ আপনার রাজনীতিতে বেশ নাম- ডাক আর প্রভাব বাড়তে পারে। মন দিয়ে রাজনীতির কাজ কর্ম করুন। আজ আপনি রাজনৈতিক কার্যে বেশ সাফল্য পেতে পারেন।

বৃশ্চিকঃ আজ আপনার আগুন থেকে বড় কোনো ক্ষতি হতে পারে। সাবধানে চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন।

ধনুঃ আজ আপনি মাথার ব্যথায় ভুগতে পারেন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন। ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করান। দিনটি খুব একটা ভালো যাবেনা।

মকরঃ আজ আপনার বিপুল অর্থ খরচ হওয়ার সম্ভাবনা আছে। বুঝে- শুনে টাকা ব্যয় করুন। বিনা কারণে টাকা পয়সা খরচ করবেননা। সব দিক বিবেচনা করুন।

কুম্ভঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ কমতে পারে। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। নিজের সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য জীবনে বাধা আসতে পারে।

মীনঃ আজ আপনার ব্যবসায়ে বড়সড় কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। ভেঙে না পড়ে প্রস্তুত থাকুন। মন শক্ত রেখে এই বিপর্যয়ের মোকাবেলা করুন। দিনটি বেশ একটা সুখকর নয়।