বাঁকুড়া সফরে গিয়ে দিন আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে কেন্দ্র কে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই কটাক্ষের পাল্টা বক্তব্য দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কৃষি আইন এর তীব্র বিরোধিতা করে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই, মমতার জঙ্গলমহল সফরকে কটাক্ষ করলেন দিলীপ।
সোমবার পশ্চিম মেদিনীপুরে জনসভাতে গিয়ে দিলীপ ঘোষ বললেন, আমাদের মুখ্যমন্ত্রী জঙ্গলমহলে এসেছিলেন। উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন ১০ বছর পরে। যখন সময় ছিল তখন কিছু করতে পারলেন না। এখন হেরে যাবেন বুঝতে পারছেন তাই প্রতিশ্রুতি দিচ্ছেন। জঙ্গলমহলের মানুষকে আপনি অনেক বোকা বানিয়েছেন। অন্তত শেষ বয়সে নিজেকে শুধরে নিন। প্রসঙ্গত, বিজেপির হিন্দু যুব বাহিনীর দ্বারা আয়োজিত কেরানিতলা জগদ্ধাত্রী পূজা তে যোগ দিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখান থেকেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটাক্ষ করেন তিনি।
পাশাপাশি এআইএমআইএম এবং তৃণমূল কে নিয়ে কটাক্ষ করেন দিলীপ। তিনি বলছেন,” মিম সম্পূর্ণ সাম্প্রদায়িক রাজনীতি করে। মিম মনে করছে তার কাজ তৃণমূল করে দেবে। এআইএমআইএম এর একমাত্র ভরসা তৃণমূলের উপর। রাজ্যের মানুষের উপর তাদের কোনরকম ভরসা নেই। এআইএমআইএম এবং তৃণমূল একসাথে আতাত করছে। এরা এই রাজ্যকে বাংলাদেশ বানাতে চাইছেন। পাশাপাশি এরা গরীব কৃষকদের টাকা আটকে রেখেছেন।”
এছাড়াও তিনি আরো অভিযোগ করেন, ৩ তৃণমূল নেতাকে নোটিশ পাঠিয়েছে ইডি। এই প্রসঙ্গে তিনি বলেন, সবে তো শুরু। এরপর আরও নোটিস আসবে। সমস্ত জবাব মানুষের কাছে দিতে হবে আপনাকে। সব জবাব বুঝে নিয়ে মানুষ সিদ্ধান্ত নেবে।
রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…
ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতার সিইও দফতরের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল…
এলপিজির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সামনে এসেছে নতুন প্রশ্ন—রান্নাঘরে কি ঢুকতে চলেছে ইথানল-চালিত…
১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র…
বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ…
বিধানসভা নির্বাচনের আগে বকেয়া মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) নিয়ে ফের বড় পদক্ষেপ…