Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Haryanvi Video: এমন অঙ্গভঙ্গিতে নেচে মঞ্চ কাঁপালেন সুনিতা বেবি, ভিডিও ভাইরাল হতেই হুঁশ উড়ল ভক্তদের

Updated :  Tuesday, September 6, 2022 8:38 AM

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নন, সুনিতা বেবির দুর্দান্ত নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে সমগ্র হরিয়ানভি দর্শকদের।

এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্য শিল্পীদের মধ্যে সুনিতা বেবি অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি ‘হরিয়ানভি স্টেজ ডান্স’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে তার নাচের একটি ভিডিও চর্চার আলোয় উঠে এসেছে। এই ভিডিওতে সুনিতাকে দুই জনপ্রিয় ধামাকেদার হরিয়ানভি গান ‘মেরা বুড়া বালাম’ ও ‘জাওয়ানি ভাঙ্গে পানি’র তালে স্টেজের উপর নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। এই দুই গানের তালেই স্টেজ কাঁপিয়েছেন তিনি। ভিডিওতে ঘি ও কমলা রঙের একটি সালোয়ার কামিজ দেখা গিয়েছে তার পরনে। সম্প্রতি সেই ভিডিওটির সূত্র ধরেই চর্চায় এই হরিয়ানভি নৃত্যশিল্পী।

উল্লেখ্য, সুনিতা বেবির দুটি হরিয়ানভি ধামাকেদার গানের সাথে এই নাচের ভিডিওটি উল্লেখ্য ইউটিউব চ্যানেল থেকে ৩ সপ্তাহ আগে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে যা নেটমাধ্যমের সূত্র ধরে পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে। তার নাচ দেখে সেখানে উপস্থিত দর্শকরাও যে বেশ উচ্ছ্বসিত ছিলেন, তা ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে। ৩ সপ্তাহ পার হয়ে গেলেও সম্প্রতি পুনরায় সুনিতা বেবির এই ভিডিওটি তার অনুরাগীদের মাঝে ও নেটদুনিয়ার একাংশের কাছে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। প্রশংসাও করেছেন বহুজন, কমেন্টবক্সে চোখ রাখলেই তার ঝলক মিলবে। এই ভিডিওর সূত্র ধরেই আপাতত চর্চার আলোয় রয়েছেন সুনিতা বেবি। রইল সেই ভিডিওই, দেখে নিন।