নিউজ

শুক্রবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট, ছাত্রছাত্রীদের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

আগামীকাল অর্থাৎ বুধবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশিত হতে পারে আগামী ১৭ জুলাই। একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করছিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর ফোন আসে। সেই ফোনকে লাউডস্পিকারে দিয়ে সাংবাদিকদের শোনান আলাপনবাবু। মুখ্যমন্ত্রী বলেন যে কোন ওয়েবসাইটে কিভাবে রেজাল্ট দেখা যাবে তা শিক্ষা দফতর জানাবে।

মুখ্যমন্ত্রী প্রত্যেক ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সকাল ১০:৩০ মিনিট থেকে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। অ্যাডমিট কার্ডের নম্বর দিয়েই তা দেখতে পারবে পড়ুয়ারা। কিন্তু মার্কশিট দেওয়া হবে না ছাত্রছাত্রীদের হাতে। স্কুলে মার্কশিট আনতে যেতে হবে অভিভাবকদের।  বুধবারই বেরবে CBSE-র দশম শ্রেণির পরীক্ষার ফলও।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানান, ‘মাধ্যমিক পরীক্ষার সব বিষয়ে পরীক্ষা হয়েছে। তাই মেধা তালিকা প্রকাশিত হবে। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার কয়েকটি বিষয়ে পরীক্ষা হয়নি। তাই সিবিএসসি ও অন্যান্য বোর্ডের মতো মেধা তালিকা প্রকাশিত হবে না উচ্চমাধ্যমিকে।’ এই বিষয়ে  বিস্তারিত তথ্য উচ্চশিক্ষা পর্ষদ দেবে বলেই জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Anirban Kundu

Recent Posts

কি হবে এবারের ভোটের ফল! নির্বাচনের আগেই জানালেন বাংলার মুখ্যমন্ত্রী

নির্বাচনের আবহে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক ময়দান। একদিকে জোরদার প্রচার, অন্যদিকে পাল্টা আক্রমণ—সব…

April 8, 2026

কালবৈশাখীর তাণ্ডব! ৮-৯ এপ্রিল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ও ঝড়ের বড় সতর্কতা

সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। গত কয়েকদিন ধরে সন্ধ্যা নামলেই ঝড়-বৃষ্টির…

April 8, 2026

আর দিতে হবে না লম্বা লাইন, LPG সিলিন্ডার বুকিং নিয়ে বড় সমস্যার সমাধান করল কেন্দ্র

জ্বালানি নিয়ে এখনও পুরোপুরি স্বস্তি ফিরেনি দেশের মানুষের জীবনে। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মাঝেও যাতে দেশে…

April 8, 2026

দাদার অপমানের বদলা! ‘একটা পয়েন্ট দান করেছি’, KKR কে তুলোধোনা শ্রেয়সের বোনের

দাদার ‘অপমান’-এর বদলা যেন সোশ্যাল মিডিয়াতেই নিলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সোমবার কলকাতা নাইট…

April 7, 2026

Jio-র ১৯৫ টাকার প্ল্যানে বড় ধাক্কা! ৯০ দিন থেকে কমে এখন মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…

April 7, 2026

রাজ্যসভায় ‘অন্য নামে’ শপথ কোয়েলের! আসল নাম কী, কেন ব্যবহার করলেন জানুন

বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে চর্চা। অভিনেত্রী কোয়েল মল্লিক শপথ…

April 7, 2026