বিনোদন

মুম্বাই ছাড়ার আগে উদ্ধব ঠাকরে-কে কোন পরামর্শ দিয়ে গেলেন কঙ্গনা?

“সুশান্তের খুনি, মাদক চক্রের পর্দা ফাঁস করতে চাইছি বলেই অসুবিধা হচ্ছে উদ্ধব ঠাকরের” ঠিক এই কথাটাই কঙ্গনা মুম্বাই ছাড়ার আগে উদ্ধব ঠাকরের উদ্দ্যেশে বলে যান। আপনি এটাকে পরামর্শ ভাবতে পারেন বা খোঁচা। প্রসঙ্গত, সোমবার মুম্বই ছাড়েন কঙ্গনা রানাউত। গত বুধবার মানালি থেকে তড়িঘড়ি ফিরেছিলেন কঙ্গনা রানাউত Y ক্যাটাগরি সুরক্ষা সমেত। এরপরেই সোমবার পরিকল্পনা অনুযায়ী মুম্বাই ছাড়েন অভিনেত্রী।

যাওয়ার আগেও একহাত নিলেন অভিনেত্রী মহারাষ্ট্র সরকারের উপর। সোমবার সকাল থেকে নিজের টুইটার হ্যান্ডেলে একাধিক টুইট করেন বলিউড অভিনেত্রী। ট্যুইটের মাধ্যমেই শিবসেনার উপর চড়াও হন। তিনি স্পষ্ট করে বলেন, “মুভি মাফিয়া, মাদক চক্র, সুশান্তের ‘খুনিদের’ মুখোশ খুলতে চেয়েছেন বলেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তাঁকে নিয়ে সমস্যায় পড়েছেন।”

এমনকি কঙ্গনা মুখ্যমন্ত্রীর ছেলে আদিত্য ঠাকরের সঙ্গে মুভি মাফিয়াদের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ জানান। চলুন দেখে নিই, কঙ্গনার সেই ট্যুইট।

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর সঙ্গে উদ্ধব-পুত্র আদিত্যর যোগ রয়েছে বলে স্পষ্ট করে জানান অভিনেত্রী। এবার একেবারে সরাসরি তোপ দাগেন অভিনেত্রী। অবশ্য, উদ্ধব ঠাকরে এই ব্যপারে মুখ না খুললেও, শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত পাল্টা আক্রম করেন কঙ্গনার বিরুদ্ধে। তাঁর দাবি, ঠাকরে পরিবার এবং মহারাষ্ট্র সরকারকে কালিমালিপ্ত করতেই বিরোধীরা ওই ধরনের চক্রান্ত করছে।

Anirban Kundu

Recent Posts

এপ্রিলেই টানা ছুটির ধামাকা! স্কুল-কলেজ, ব্যাঙ্ক ও অফিস কবে কবে বন্ধ—দেখে নিন সম্পূর্ণ তালিকা

রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…

March 31, 2026

ফর্ম ৬ নিয়ে তীব্র সংঘাত! সিইও অফিসের সামনে তৃণমূল-বিজেপি মুখোমুখি, লাঠিচার্জের অভিযোগ

ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতার সিইও দফতরের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল…

March 31, 2026

গ্যাসের খরচে নাজেহাল? ইথানল কুকটপ কি হতে পারে সস্তার নতুন সমাধান!

এলপিজির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সামনে এসেছে নতুন প্রশ্ন—রান্নাঘরে কি ঢুকতে চলেছে ইথানল-চালিত…

March 31, 2026

১ এপ্রিল থেকে PAN Card বানাতে বড় ধাক্কা! শুধু আধার নয়, লাগবে একগুচ্ছ নতুন ডকুমেন্ট

১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র…

March 31, 2026

হিরে ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে সিলমোহর? সম্পর্কের মাঝেই বড় সিদ্ধান্ত মলাইকা অরোরার

বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ…

March 31, 2026

ভোটের আগে DA নিয়ে নতুন চাল! নবান্নর বৈঠকে মিলতে পারে বড় সিদ্ধান্ত

বিধানসভা নির্বাচনের আগে বকেয়া মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) নিয়ে ফের বড় পদক্ষেপ…

March 31, 2026