Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Video: খোলা মাঠের মাঝে কেশরী লাল যাদবের সাথে গদগদ প্রেমের দৃশ্যে আম্রপালি দুবে

Updated :  Thursday, January 12, 2023 7:56 PM

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা গিয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটিকে। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও কেশরী লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি পুনরায় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।

আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘ভাতার লা আভাতার’ এই গানের তালেই পর্দায় কেশরী লাল যাদবের সাথে খোলা আকাশের নীচে মাঠের মধ্যে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে রোমান্টিক হতে দেখা গিয়েছে তাদের। আর তাদের সেই প্রেমের দৃশ্য যে দর্শকরা বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। এই জনপ্রিয় ভোজপুরি গানের তালে তাদের নাচ যে বেজায় পছন্দ হয়েছে ভক্তদেরও, তা আর আলাদাভাবে না বললেও চলবে।

‘এসআরকে মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকে ২ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছিল এই ভিডিওটি। এই মুহূর্তে যা পৌঁছে গিয়েছে ৫৩ লাখের বেশি মানুষের কাছে। উল্লেখ্য গানটি কেশরী লাল যাদব ও আম্রপালি দুবে অভিনীত জনপ্রিয় ভোজপুরি ছবি ‘ডোলি সাজাকে রাখনা’র। গানটিতে কন্ঠ দিয়েছিলেন স্বয়ং কেশরী লাল যাদব ও শিল্পী রাজ। কথা দিয়েছেন বিজয় চৌহান। সুর দিয়েছিলেন আর্য শর্মা। আপাতত, সেই জনপ্রিয় গানের ভিডিওটি পুনরায় সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হতেই ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে চর্চিত এই দুই প্রথম সারির ভোজপুরি তারকা।