Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

MI vs RCB : দলে তিনটি পরিবর্তন করলেন কোহলি, টসে জিতে বোলিং মুবাইয়ের

Updated :  Monday, September 28, 2020 7:17 PM

ভারতীয় ক্রিকেটের দুই মহারথী আজ মুখোমুখি হচ্ছেন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।আগের ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে আজ মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে হারের ধাক্কা কাটিয়ে আজ প্রত্যাবর্তন করতে চাইবে বিরাট কোহলির রয়্যাল চাললেঞ্জার্স ব্যাঙ্গালোর।টসে জিতে প্রথমে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা।আগের কয়েক ম্যাচে প্রথমে ব্যাট করা দল ম্যাচ জিতলেও তাঁরা সেই বিষয়ে বেশি ভ্রূক্ষেপ করতে চাননা বলে জানালেন।

আজ মুম্বাইয়ের সৌরভ তিওয়ারি অসুস্থতার জন্য খেলতে পারছেন না। তাঁর বদলে দলে এসেছেন ঈশান কিষান। অন্যদিকে প্রথমে ব্যাট করতে পেরে খুশিই হয়েছেন বলে জানিয়েছেন। গত ম্যাচে হারার পর আজ দলে তিনটি পরিবর্তন করেছেন তিনি। ডেল স্টেনের জায়গায় এসেছেন ইসুরু উদানা, উইকেট কিপার ফিলিপের জায়গায় এসেছেন অজি স্পিনার আড্যাম জাম্পা এবং উমেশ যাদবের জায়গায় এসেছেন গুরকিরাত সিং মান। প্রথম একাদশ:

মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা(অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্যাকুমার যাদব,ঈশান কিষান,হার্দিক পাণ্ডে, ক্রুনাল পান্ডে, কিরণ পোলার্ড, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, যাশপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট।

রয়েল চাললেঞ্জার্স ব্যাঙ্গালোর: এ.ফিঞ্চ,দেবদত্ত পাডিকল, বিরাট কোহলি(অধিনায়ক), এ বি ডেভিলিয়ার্স, গুরকিরাত সিং, শিবম দুবে, ইসুরু উদানা, ওয়াসিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, আড্যাম জাম্পা,নবদীপ সাইনি।