Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

Updated :  Monday, April 13, 2026 10:16 AM

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও বর্তমানে তাপমাত্রা আবারও ২-৩ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। সঙ্গে রয়েছে শুষ্ক আবহাওয়া। তবে এই পরিস্থিতির মাঝেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যার উচ্চতা সমুদ্রতল থেকে প্রায় ০.৯ কিলোমিটার। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করছে শুষ্ক গরম হাওয়া। এর ফলে তাপমাত্রা ও আর্দ্রতা দুই-ই বাড়ছে। এই পরিস্থিতিতে আগামীকাল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার চৈত্র সংক্রান্তির দিন দক্ষিণবঙ্গে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া বজায় থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে এবং তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

পশ্চিমাঞ্চলের জেলাগুলি—পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান—এ উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও বৃষ্টি হলেও গরমের অস্বস্তি কমার সম্ভাবনা কম।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় প্রতিদিনই কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

এই বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় সাময়িক স্বস্তি মিললেও ভিজে আবহাওয়ার কারণে কুয়াশা ও দৃশ্যমানতা কমতে পারে। পর্যটকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নদী সংলগ্ন এলাকায় জলস্তর বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বজ্রপাতের আশঙ্কা থাকায় খোলা জায়গায় না থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর।

অন্যদিকে উত্তরবঙ্গের সমতল এলাকায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে আপাতত কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি।