Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Song: রোম্যান্সের ভূত নেমে আসে অক্ষরার ওপর, নিরহুয়াকে মাটিতে শুইয়ে হাঙ্গামা সৃষ্টি করলেন

Updated :  Wednesday, June 21, 2023 12:15 PM

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে অক্ষরা সিং ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।

অক্ষরা সিং ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘বাদান মে উঠাতা লাহার’ এই গানের তালেই পর্দায় দীনেশের সাথে প্রায় জোর করেই বন্ধ দরজার ওপারে গোটা বাড়ি জুড়ে অনক্যামেরা চূড়ান্ত ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই ঝলকে রাত পোশাকেই ছিলেন অভিনেত্রী। আর তাদের সেই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরাও বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যেই দেখা মিলেছে তাদের, তা গোটা ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে। আবারো রইল সেই ভিডিওই, দেখে নিন।

‘পিবিআর মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকেই ৩ মাস আগে এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। এই মুহূর্তে এই ভিডিওটিই ১০ লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য গানটি ‘জান লেবু কা’র। এই গানের কথা দিয়েছিলেন আশুতোষ তিওয়ারি। এই গানে কন্ঠ দিয়েছিলেন স্বয়ং দীনেশ লাল যাদব ও প্রিয়াঙ্কা সিং। সুর দিয়েছিলেন ওম ঝাঁ। সম্প্রতি এই জনপ্রিয় ভোজপুরি গানের ভিডিওটির সূত্র ধরেই নেটমাধ্যমের পাতায় আবারো চর্চায় এই অনস্ক্রিন হিট ভোজপুরি তারকা জুটি। যাদের পুনরায় একসাথে দেখে খুশি ভক্তরাও।