Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: খোলা আকাশের নীচে পুলিশের ইউনিফর্ম পরে আম্রপালি সাথে ঘনিষ্ঠ হলেন নিরহুয়া, দেখে পাগল দর্শকরা

Updated :  Saturday, July 16, 2022 9:30 AM

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।

আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘সাতাল সাতাল সালোয়ার পাহির কে’ এই গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে খোলা আকাশের নীচে, সবুজ ক্ষেতের মাঝেই চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছিলেন অভিনেত্রী। আর তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।

‘ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ডস ভোজপুরি’ নামের জনপ্রিয় ইউটিউব চ্যানেল থেকে ৫ বছর আগে অনস্ক্রিন এই তারকা জুটির এই জনপ্রিয় ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যা ১০ লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। জনপ্রিয় ভোজপুরি ছবি ‘মোকামা ০ কিমি’র গান এটি। ছবিতে উল্লেখ্য গানটি গেয়েছেন মোহান রাথর। গানের কথা দিয়েছেন শ্যাম দেহাতি। সঙ্গীত পরিচালনায় ছিলেন রাজেশ-রাজনেশ। উল্লেখ্য, এই ছবিতে দীনেশ লাল যাদব, আম্রপালি দুবে ছাড়াও সুশীল সিং, অঞ্জনা সিং, সঞ্জয় পান্ডে, মনোজ টাইগার, প্রকাশ জৈসের মতো একাধিক জনপ্রিয় প্রথম সারির ভোজপুরি তারকাদের দেখা গিয়েছে। আপাতত, সেই পুরনো হিট ভোজপুরি গানের ভিডিওর সূত্র ধরেই ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে চর্চায় দীনেশ লাল যাদব ও আম্রপালি দুবে।