Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Pushpa 2: ৩০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন! আপনি জানেন কি পুষ্পা-২ এর জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন রশ্মিকা?

Updated :  Wednesday, November 20, 2024 9:54 AM

বিগত দুই বছর ধরে আলোচনার শীর্ষে রয়েছে আল্লু অর্জুনের আসন্ন সিনেমা পুষ্পা-২। এই সিনেমার প্রথম পর্ব ব্যবসা সফল হওয়ার কারণে দ্বিতীয় পর্বের রোমাঞ্চ উপভোগ করতে রীতিমতো আগ্রহের সাথে অপেক্ষা করছেন বিনোদন প্রেমীরা। কবে এর দ্বিতীয় পর্ব রিলিজ করা হবে তা নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে প্রশ্ন তুলেছেন বিনোদনপ্রেমীরা। তবে গত রবিবার পুষ্পা-২ এর ট্রেলার রিলিজ হওয়ার পর থেকে সমস্ত প্রশ্নের উত্তর মিলেছে ভক্তদের। ট্রেলারেই দেখা যাচ্ছে, প্রথম পর্বের থেকে দ্বিতীয় পর্বে থাকছে অধিক অ্যাকশন। পাশাপাশি দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুনের দুর্দান্ত স্টাইল।

গত রবিবার রিলিজ হওয়া ২ মিনিট ৪৪ সেকেন্ডের ট্রেলার দেখে বিনোদন প্রেমীরা এটা অনুধাবন করতে পেরেছেন যে, পুষ্পা-২ কোনভাবেই তাদের হতাশ করবে না। এই সিনেমার কাহিনী নিয়েও যে প্রশ্ন রয়ে গেছে বিনোদনপ্রেমীদের মধ্যে, সেই প্রশ্নের উত্তর আগামী পর্বে মিলবে বলে আশা করেছেন সিনেমার পরিচালক। বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, পুষ্পা-২ সিনেমা দক্ষিণ ভারতের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা গুলোর মধ্যে একটি হবে।

আপনি জানেন কি, পুষ্পা-২ সিনেমাতে অভিনয় করতে কত টাকা নিচ্ছেন আল্লু অর্জুন? সিনেমা নির্মাতাদের তরফ থেকে কোনরকম তথ্য প্রকাশ করা না হলেও বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, এই সিনেমায় অভিনয় করতে প্রায় ৩০০ কোটি টাকা নিচ্ছেন আল্লু অর্জুন। যা শুধুমাত্র দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, একটা সিনেমায় অভিনয় করার জন্য গোটা বিশ্বের সর্বাধিক পারিশ্রমিক। তবে কিউট অভিনেত্রী রশ্মিকা মন্দানা এই সিনেমায় অভিনয় করার জন্য কত টাকা নিচ্ছেন, তা নিয়ে বিনোদন প্রেমীদের মধ্যে রয়েছে একাধিক প্রশ্ন। তবে আমরা আপনাদের বলে রাখি, সুপারহিট এই সিনেমায় অভিনয় করার জন্য রশ্মিকা প্রায় ১০ কোটি টাকা নিয়েছেন। আমরা আপনাদের বলি, দক্ষিণী ব্যানারে বহুল আলোচিত এই সিনেমা আগামী ৫ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।