Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: রানি চ্যাটার্জির ভেজা শরীর দেখে রবি কিষানের প্রেম ফুটে উঠল, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে করলেন রোমান্স

Updated :  Saturday, June 4, 2022 7:10 PM

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় এক জুটির। আলাদা আলাদাভাবে এনারা দুজনেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির দুই প্রথম সারির তারকা। ভাইরাল হওয়া গানে রোমান্স করতে দেখা যাচ্ছে রবি কিষান ও রানি চ্যাটার্জীকে। রীতিমতো বোল্ড দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে তাদের। তাদের এই ভিডিও যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে ভোজপুরি দর্শকদের পাশাপাশি নেটনাগরিকদের একাংশের মাঝে, তা বলাই বাহুল্য।

ভাইরাল হওয়া ভিডিওতে বৃষ্টির মধ্যেই ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে রানি চ্যাটার্জী ও রবি কিষানকে। ‘রিমঝিম বার্ষেলা সাওয়ান’ গানের সাথেই পর্দায় রোমান্স করতে দেখা গিয়েছে তাদের। এই ভিডিও ভোজপুরি দর্শকদের মধ্যে পুনরায় আবার শোরগোল ফেলেছে, তা বলাই বাহুল্য। ‘ইশতার রিজিওনাল’ ইউটিউব চ্যানেল থেকে নয় বছর আগে এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে এই ভিডিওটি দেখে ফেলেছেন ৬২ লাখের বেশি মানুষ।

এই তারকা-জুটির জনপ্রিয়তা নেহাতই কম নয় ভোজপুরি দর্শকদের মাঝে। তারা যে এই জুটিকে একসাথে পর্দায় দেখতে পছন্দ করেন, তা তাদের মন্তব্য দেখেই স্পষ্ট হয়েছে। উল্লেখ্য, এই গানের কথা লিখেছেন শ্যাম দেহাতি। সুর দিয়েছেন রাজেশ রাজনিশ। জগদীশ এ শর্মা পরিচালিত ‘জ্বালা মান্ডি- এক প্রেম কাহানি’ ছবির জনপ্রিয় একটি গান এটি। রবি কিষান ও রানি চ্যাটার্জী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ব্রিজেশ ত্রিপাঠী,অবদেশ মিশ্রা, বিজয় গোপাল রাইয়ের মতো একাধিক তারকারা। নয় বছর কেটে গেলেও এই ভিডিওর জনপ্রিয়তা কমেনি, বরং বেড়ে গিয়েছে আরো অনেকটাই। সম্প্রতি এই মিউজিক ভিডিওর সূত্র ধরেই আবারো চর্চায় উঠে এসেছেন রবি কিষান ও রানি চ্যাটার্জী।